• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়া-দু্র্গাপুরে নেতাকর্মী-ভক্তদের ভালোবাসায় সিক্ত নৌকার মাঝি দারা

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
পুঠিয়া-দু্র্গাপুরে নেতাকর্মী-ভক্তদের ভালোবাসায় সিক্ত নৌকার মাঝি দারা
ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন, নৌকার মাঝি দারা

বিডি নিউজ২৩; আসন্দ্বান দশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৬ রাজশাহী-৫ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারাকে বরণ করে নিয়েছে পুঠিয়া-দূর্গাপুরের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় নির্বাচনী আচারণবিধি ভঙ্গ যাতে না হয় সেজন্য ফুল গ্রহণ না করলেও উপস্থিত হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার প্রবেশ মুখ গাওপাড়া ঢালান বাজারে রাজশাহী- ৫ আসনের প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা ঢাকা থেকে আসেন। এসময় সেখানে ফুলেল শুভেচ্ছা জানানোর অনুষ্ঠান আয়োজন করে নেতাকর্মীরা।

গাওপাড়া ঢালান থেকে পুঠিয়া সদর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তার দুপাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ হাজার হাজার সমর্থকরা দাঁড়িয়ে তাদের ফুলেল শুভেচ্ছা জানান। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্পূর্ণ এলাকা। নেতাকর্মীদের চোখে মুখে উচ্ছ্বাস আনন্দ ছিল চোখে পড়ার মতো। নেতাকর্মীরা বলছেন এটি নৌকার গণজোয়ার।

 

এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেতাকে নৌকার টিকেট দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন। তাদের শুভেচ্ছা জানানোর জন্য দুপুর দুইটা থেকে ১৩ ইউনিয়ন ও দুই পৌরসভার নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন।

 

নির্বাচনী আচারণবিধি ভঙ্গ হতে পারে সেজন্য ফুল না নিলেও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা সকল নেতাকর্মীদের সাথে সাক্ষাত করেছেন, হাত মিলিয়েছেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ে কাজ করার আহবান জানিয়েছেন।

 

পুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর আলম জুয়েল বলেন, আমাদের নৌকার প্রার্থীর আগমনে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। আমরা ভোটের মাঠে নেমেছি। থাকবো। বিজয় নিয়ে ঘরে ফিরবো। প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মীরা নৌকার ভোট যুদ্ধের অতন্দ্র প্রহরী। এসময়  আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুঠিয়া-দু্র্গাপুরে নেতাকর্মী-ভক্তদের ভালোবাসায় সিক্ত নৌকার মাঝি দারা

ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন, নৌকার মাঝি দারা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.