• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

মারা গেলো বগুড়ায় ধর্ষণের শিকার মাদ্রাসা শিক্ষার্থী মারুফা!

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
মারা গেলো বগুড়ায় ধর্ষণের শিকার মাদ্রাসা শিক্ষার্থী মারুফা!
মারা গেলো বগুড়ায় ধর্ষণের শিকার মাদ্রাসা শিক্ষার্থী মারুফা!

বিডি নিউজ২৩; বগুড়ার শিবগঞ্জে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টায় মৃত্যুর সাথে পাঞ্জারত মাদ্রাসা শিক্ষার্থী মারুফা (১৮) ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসারত অবস্থায় ৪০দিন পর মারা গেছে।

 

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এর আগে দুপুর ১টা দিকে ওই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মারুফার চাচা কামরুজ্জামান।

 

নিহত মারুফা উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুড়া গ্রামের মাসুদুর রহমানের মেয়ে ও স্থানীয় মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর শিবগঞ্জ থানায় মারুফার পিতা মাসুদুর রহমান বাদী হয়ে ৩জনকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ এ মামলায় সাইফুল ইসলাম (২৮) নামের এক জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। মামলার বাকী দুই আসামী রঞ্জু (৪০) ও নাঈম (২৩) পলাতক রয়েছে।

 

প্রসঙ্গতঃ মারুফা শিবগঞ্জের নান্দুড়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার আলিম প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলো। গত ৭ সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজ এর সময় স্থানীয় বখাটে সাইফুল ইসলাম (২৮) ও তার দুই সহযোগি রঞ্জু ও নাঈম মারুফাকে বাড়িতে বৃষ্টির মধ্যে একা পেয়ে ধর্ষণের পর আগুনে পুড়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ উঠে।

মারা গেলো বগুড়ায় ধর্ষণের শিকার মাদ্রাসা শিক্ষার্থী মারুফা!

মারা গেলো বগুড়ায় ধর্ষণের শিকার মাদ্রাসা শিক্ষার্থী মারুফা!

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.