• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দুর্গাপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
দুর্গাপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
দুর্গাপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক; “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনীয় জীবন গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। 

 

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মহড়ার আয়োজন করা হয়। 

 

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ও আব্দুল মোতালেব মোল্লা, উপজেলা সহকারী কমিশনার ভূমি কৃষ্ণ চন্দ্র, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রুবেল রানা, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক,  দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রব, দুর্গাপুর বিআরডিবি কর্মকর্তা সাইফুল ইসলাম, দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাহেদ আলী ও দুর্গাপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। 

 

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া পরিবেশন করেন দুর্গাপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কর্মকর্তা ও স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ।

দুর্গাপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দুর্গাপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.