• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ীতে ডিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক-৪

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
রাজশাহীর গোদাগাড়ীতে ডিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক-৪
রাজশাহীর গোদাগাড়ীতে ডিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক-৪

পাভেল ইসলাম মিমুলঃ রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন পিরিজপুরগ্রাম থেকে ফেন্সিডিলসহ চারজনকে আটক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮ টায় এ অভিযান চালায় রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

গ্রেফতারকৃতরা হলো লুৎফর রহমান (৩৫), সোয়েব আলী (৪০), মো:হানিফ শেখ (৩৭) ও আমিনুল ইসলাম (৪৫)। লুৎফর রহমান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার খেতুর পাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের পুত্র, মো: সোয়েব আলী একই জেলার একই থানার ফরাদপুর মৃত শাহজাহান আলীর পুত্র, মো:হানিফ শেখ একই জেলার একই থানার চর নওসারা গ্রামের মৃত আ: মান্নানের পুত্র এবং মো: আমিনুল ইসলাম একই জেলার একই থানার ফরাদপুর স্কুলপাড়া গ্রামের মৃত আব্দুল হকের পুত্র

 

জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) ইমামুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ সোমবার সকালে গোদাগাড়ী থানার উজানপাড়া ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোদাগাড়ীর পিরিজপুর গ্রামের আশরাফ আলীর খাবারের হোটেলের পশ্চিমপার্শ্বে কতিপয় ব্যক্তিগণ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রি করছে।

 

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর নির্দেশে এসআই (নিরস্ত্র) ইমামুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে লুৎফর রহমানকে আটক করে তার দেহ তল্লাশি করে তার ডান কাধে থাকা একটি প্লাস্টিকের তৈরি সাদা বস্তার মধ্যে হতে ১৮০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে তার সাথে থাকা সোয়েব আলী, মো: হানিফ শেখ এবং মো: আমিনুল ইসলামগণকে গ্রেফতার করে। আটককৃতদেও বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ীতে ডিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক-৪

রাজশাহীর গোদাগাড়ীতে ডিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক-৪

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.