• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাগমারায় এক আনসার ও তার ভাতিজা হেলালের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসি

বাগমারা প্রতিনিধি
সংবাদ প্রকাশ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
বাগমারায় এক আনসার ও তার ভাতিজা হেলালের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসি
বাগমারায় এক আনসার ও তার ভাতিজা হেলালের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসি

বাগমারা প্রতিনিধি; বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের রামগুইয়া গ্রামের মন্ডল পাড়ার সাইদুর রহমান তিনি শ্রীপুর ইউনিয়ন আনসার কমান্ডারের দায়িত্বে থাকায়, এই প্রভাবে তিনি আইন ,কানুন ও সমাজের নিয়মনীতি কোনো কিছুই তোয়াক্কা করেন না।

 

তিনি মাঝে মাঝেই তার ক্ষমতাশালী আত্মীয়-স্বজনদের প্রভাব ও দাপট দেখিয়ে আসছেন দীর্ঘ দিন থেকে। আর এই প্রভাবে প্রভাবিত হয়ে তার ভাতিজা হেলালে ও মুনজু দের অযাচিত প্রভাব ও দৌরাত্ম্যে রামগুইয়া বাসি নানাভাবে অতিষ্ঠ। তারা এলাকার চেয়ারম্যান , মেম্বার দের বিচার সালিস কোন কিছুই মান্য করে না।

এছাড়াও গ্রামের বয়োজ্যেষ্ঠ, গনমান্য সনমানিত লোকজনদের কথায় কথায় অসন্মান সহ হেয়প্রতিপন্ন করে থাকে। তাদের এরকম আচরণ ও ব্যবহারে অনেক সনমানিত লোকজনদের মানহানি সহ মারধর ও হুমকি ধামকির স্বীকার হতে হয় প্রতিনিয়ত। তারা সংখ্যা গরিঠ হওয়ায় এলাকায় সাধারণ মানুষ তাদের ভয়ে কিছু বলার সাহস পায় না। এই ধারাবাহিকতায় অদ্য ৩০/৯/২০২৩ ইং তারিখ সকাল আনুমানিক ১০.১৫ ঘটিকার সময় জমি জমা সংক্রান্ত ও পারিবারিক দ্বন্দ্বের জের ধরে উক্ত মহল্লার সাবেক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মরহুম হবিবর রহমান মন্ডলের ছেলে আওয়ামীলীগ কর্মী মোঃ আব্দুল হাকিম কে অতর্কিত ভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে উত্তেজিত হয়ে তাকে মারার জন্য তেড়ে এলে আব্দুল হাকিম পালিয়ে কোন রকম প্রানে বেঁচে যায়।। তাদের এরকম জীবন নাশের হুমকি ধামকি ও ভয়ভীতিতে আব্দুল হাকিম ভীতো হয়ে অদ্য ৩০/৯/২০২৩ ইং তারিখে বাগমারা থানায় ১৬২৫ নম্বর একটি জিডি দায়ের করেন। উক্ত জিডিতে তিনি নিরাপত্তাহীনতায় আছেন মর্মে উল্লেখ করেন।

বাগমারায় এক আনসার ও তার ভাতিজা হেলালের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসি

বাগমারায় এক আনসার ও তার ভাতিজা হেলালের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসি

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.