• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

নাটোরে ট্রাকচাপায় এক ছাত্রলীগ নেতা নিহত

তানিয়া আক্তার, নাটোর;
সংবাদ প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
নাটোরে ট্রাকচাপায় এক ছাত্রলীগ নেতা নিহত
নাটোরে ট্রাকচাপায় এক ছাত্রলীগ নেতা নিহত

তানিয়া আক্তার, নাটোর; নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় অভি রহমান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে একজন। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নিংগইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত অভি ছাতারদিঘী ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে। তিনি সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

 

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, অভি তার বন্ধু মিমের সাথে মোটরসাইকেলযোগে সিংড়া থেকে নাটোর শহরে যাচ্ছিল। পথে নিংগইন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক মিম ছিটকে রাস্তার পাশে পড়ে আহত হয়। অভি ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যায়। 

 

আহত মিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুলিশ পরিদর্শক।

নাটোরে ট্রাকচাপায় এক ছাত্রলীগ নেতা নিহত

নাটোরে ট্রাকচাপায় এক ছাত্রলীগ নেতা নিহত

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.