• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরের জনতার চেয়ারম্যান কালাম

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩;
সংবাদ প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
রাজশাহীর দুর্গাপুরের জনতার চেয়ারম্যান কালাম
রাজশাহীর দুর্গাপুরের জনতার চেয়ারম্যান কালাম

বিডি নিউজ২৩: নিজস্ব প্রতিবেদক, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জনতার মাঝে সরকারী বেসরকারী তথ্য সেবা পৌঁছে দিতে দিনরাত নিরোলস ভাবে কাজ করে চলেছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

 

২০২১ সালের ২৬ ডিসেম্বর স্থানীয় সরকার নির্বাচনে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ২নং কিসমত গনকৈড় ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন তিনি।

 

দলীয় পদ ও তিনি একজন আদর্শ্যমান প্রধান শিক্ষক হওয়ায় নির্বাচনে জয়নাভ করতে হিমসিম খাইতে হয়নি চেয়ারম্যান আবুল কালাম আজাদের। তবে যে কোনো নির্বাচন মানে ছোট খাটো বিশৃংখলা, কিছুটা দলীয় কোন্দল ও বিরোধী পক্ষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেই জয়লাভ করতে হয়। এখানেও ঠিক তেমনি হয়েছিলো।

 

নির্বাচনে চেয়ারম্যান আবুল কালাম আজাদ জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলো, আমি নির্বাচনে জয়লাভ করতে পারলে বা আপনারা আপনাদের মুল্যমান ভোট আমার নৌকা প্রতীকে দিয়ে জয়যুক্ত করতে পারলে। আমি কথা দিচ্ছি, ইউনিয়ন পরিষদের আওতায় কোন সেবা গ্রহণ করতে আর্থিক কোন লেনদেন হবে না।

 

তিনি সেই ২০২১ সালের ২৬ ডিসেম্বরের নির্বাচনী প্রতিশ্রুতি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কিসমত গনকৈড় ইউনিয়নের ১৫ টি গ্রামের জনতার মাঝে নিরোলস ভাবে কাজ করে চলেছেন। তাই ইতিমধ্যেই “জনতার চেয়ারম্যান ” নামে খ্যাতি অর্জন করেছেন কিসমত গনকৈড় ইউনিয়ন বাসির কাছে।

 

ইউনিয়নে সাক্ষরতার হার ২০১২ সালের শিক্ষাশুমারি হিসাব অনুযায়ী ৮৭%। এছাড়াও রয়েছেন ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে ৫টি এবং তিনটি মাদ্রাসা রয়েছে। অনুসন্ধানে জানা যায়, এই তরুণ নেতৃত্বের মহানায়ক সাবেক ছাত্রনেতা, কিসমত গনকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উজাল খলসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন পরিষদে জমা হয়ে থাকা বিভিন্ন ধরনের অভিযোগ, কোর্টের কিছু মামলা স্হানীয় সরকারের জনপ্রতিনিটি হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর অর্পিত মামলাসহ ছোট বড় প্রায় দুইশতাধীক বিচার সালিশ নিষ্পত্তি করেছেন তিনি। এছাড়াও তিনি, কিসমত গনকৈড় ইউনিয়নের সকল সরকারী ভাতাভোগিদের সরকারী নিয়ম অনুযায়ী সেবা প্রদান করে চলেছেন বলে জানা যায়।

 

বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ ২০২২ সালে দায়িত্ব গ্রহণ করার পরে এই পরিষদের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। উপজেলা আওয়ামীলীগের এক নেতা বলেন, চেয়ারম্যান কালামের সাথে বার্তমান এমপি মহোদয়ের ভালো সম্পর্ক রয়েছে, এবং এমপির বাসাও ঐ ইউনিয়নে তিনি তার এলাকার উন্নয়নে অনেক সুবিধা বেশি পেয়ে থাকেন।

 

ইউনিয়ন পরিষদ সুত্রে জানা যায়, তিনি সব সময় পরিষদের সকল সদস্যকে সৎ পথে চলাচলসহ এই ইউনিয়নের কোন নাগরিক যেনো হয়রানি বা প্রতারণার শিকার না হয়, সেই দিকে খেয়াল রাখার পরামর্শ দিয়ে যাচ্ছেন ।

 

কিসমত গনকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, চেয়ারম্যান হিসাবে আবুল কালাম আজাদ অত্যান্ত সততার সহিত জনগণের সেবা প্রদান করছেন এবং রাজনৈতিক ভাবে সে আমার সহযোদ্ধা হিসাবেও সফল। তাই তিনি প্রায় দুই বছর পুর্ন না হতেই ‘ জনতার চেয়ারম্যান নামে খ্যাতি অর্জন করছেন।

 

উজাল খলসী উদীয়মান ক্রীড়া চক্রের সাবেক ম্যানেজার মাজেদর রহমান বাবু বলেন, তিনি একজন ক্রিড়া সংগঠক, তিনি নিজে যেমন খেলতেন এখনো তিনি তরুণদের খেলার অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। কিছুদিন আগেও মাঠ সংস্করণের জন যা প্রয়োজন দিবেন বলে আশা দিয়েছেন।

 

প্রতিশ্রুতি ছিলো জনগণের মাঝে। আমি সেটা বাস্তবায়নের জন্য দিনরাত নিরলস ভাবে জনগণের মাঝে কাজ করছি, কতটুকু পেরেছি জানি না, তবে আশা রাখছি, পুর্বের সকল ইতিহাস থেকে এই পরিষদের সকল সেবার মান প্রায় শতভাগ নিশ্চিত করেছি।

 

ইনশাআল্লাহ এই ভাবে যদি ইউনিয়ন বাসি আমাকে সহযোগিতা করে। ভবিষ্যতেও এই পরিষদে কেউ হয়রানি বা প্রতারণার শিকার হবে না।

 

এ ইউনিয়নের মানুষ এখন বুঝতে পারেন সরকারি সেবা কি করে নিতে হয়। আশা করছি বাকিটা সময়ে মানুষের সেবা প্রদানের মাধ্যমে জনগনের ভালোবাসা নিয়ে কাজ করতে পারব।

রাজশাহীর দুর্গাপুরের জনতার চেয়ারম্যান কালাম

রাজশাহীর দুর্গাপুরের জনতার চেয়ারম্যান কালাম

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.