• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩;
সংবাদ প্রকাশ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
রাজশাহীর পুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
রাজশাহীর পুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সামজ গঠনে সাক্ষরতার প্রসার।’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় রাজশাহীর পুঠিয়া র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। শুক্রবার(৮ সেপ্টেম্বর) সকালে পুঠিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনেস্কোর নির্ধারিত প্রতিপাদ্যর উপরে দিবসটি পালন করা হয়।

সকাল ১০ টায় র‍্যালি শেষে ১০.৩০ মিনিটে পুঠিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম, নূর হোসেন নির্ঝর, সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, ওসি তদন্ত, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ । 

 

সভায় বক্তারা বলেন, ১৯৭৬ সালে জাতিসংঘ্য থেকে বিশ্বব্যাপী এ দিবসটি পালনের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। তবে আমাদের দেশে সাক্ষরতা বিস্তারে ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম বারের মতো সাক্ষরতা দিবস উদ্‌যাপিন করা হয়। এরপর ১৯৭৩ সালে সাক্ষরতা অভিযান শুরু । সাক্ষরতা দিবস উপলক্ষে বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে।

 

এতো কিছুর পরেও আমরা অদ্যাবধি পরিপুর্ণতা লাভ করতে পারিনি। আমাদের দেশে এই মুহুর্তে ৭৬ ভাগ মানুষ সাক্ষরের দিক থেকে সফলতা অর্জন করলেও ২৪ ভাগ মানুষ এখনো নিরক্ষর রয়ে গেছে। এই সব মানুষদের সাক্ষর জ্ঞানের আওতায় আনার জন্য বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি বিশেষ ভাবে আহবান জানানো হয়।

রাজশাহীর পুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রাজশাহীর পুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.