• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে পূর্ব শত্রুতার জের ধরে কলা বাগান কেটে সাবাড়

নিজস্ব প্রতিবেদক
সংবাদ প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে পূর্ব শত্রুতার জের ধরে কলা বাগান কেটে সাবাড়
রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে পূর্ব শত্রুতার জের ধরে কলা বাগান কেটে সাবাড়

ইমাম হোসেন পুঠিয়া (রাজশাহী);

রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার সদর ইউনিয়নের বিদু নামের এক ব্যক্তির প্রায় শতাধিক ফলন্ত কলা গাছ কেটে নষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতের যেকোনো সময়ে দুর্বৃত্তরা ওই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

 

জানা যায়, উপজেলার বারইপাড়া গ্রামের কলা চাষী মৃত, আতাহার আলীর ছেলে, ইদ্রিস আলী (বিদু) (৬০) বিবাদী চাচাতো ভাই এর জমি ৬ বছরের লিজ নিয়ে কলা চাষ করে আসছিলেন। তার চাচাতো ভাই নবাব আলী, পিতা মৃত মোজাহার আলী এর সাথে ওই জমি নিয়ে কদিন আগে দ্বন্দ্ব হয়। দ্বন্দ্বের সময় ইদ্রিস আলী (বিদু)র চাচাতো ভাই নবাব আলী হুমকিও দিয়েছিলেন, দেখে নেয়ার। পরে ওই ঘটনায় পুঠিয়া থানায় তিন জনের বিরুদ্ধে একটি জিডি করেন ভুক্তভোগী কলা চাষী ইদ্রিস আলী (বিদু)

 

এ বিষয়ে কয়েকজন এলাকাবাসীর সাথে কথা হলে তারা বলেন, সকালে আমরা কাজে বের হলে দেখতে পাই কলার গাছগুলো কেটে ফেলে রাখা হয়েছে। কে বা কারা কখন কিভাবে কেটেছে তা আমরা জানিনা।

এই বিষয়ে ইদ্রিস আলী (বিদু) তিনি বলেন, প্রায় পাঁচ সাতদিন আগে আমার চাচাতো ভাই আমাকে জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেয় জমি ছেড়ে না দিলে বিভিন্ন ভাবে আমার ক্ষয়ক্ষতি করবে বলে আমাকে ভয় ভীতি দেখায়। এমনকি আমার লিজ নেয়া ঐ জমির কলা গাছ গুলো নষ্ট করে দেবার হুমকি দিয়েছিল। আমি মনে করি আমার চাচাতো ভাই ছাড়া কেউ এই ক্ষতি করবে না তবে তার সাথে আরও লোকজনও ছিল। এই ঘটনার আমি বিচার চাই। ক্ষতিপূরণ চাই।

 

এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন তিনি বলেন, ওই ঘটনায় একটি থানায় অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে পূর্ব শত্রুতার জের ধরে কলা বাগান কেটে সাবাড়

রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে পূর্ব শত্রুতার জের ধরে কলা বাগান কেটে সাবাড়

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.