• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

খতিবের যাতায়াতের জন্য মোটরসাইকেল উপহার দিল মসজিদ কমিটি

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
খতিবের যাতায়াতের জন্য মোটরসাইকেল উপহার দিল মসজিদ কমিটি
খতিবের যাতায়াতের জন্য মোটরসাইকেল উপহার দিল মসজিদ কমিটি

বিডি নিউজ২৩; ফেনীর সোনাগাজী মধ্যম বাখরিয়া আল হেরা বায়তুল আমান জামে মসজিদের খতিবকে একটি মোটরসাইকেল উপহার দিয়েছেন মসজিদ পরিচালনা কমিটি। শুক্রবার (১ সেপ্টেম্বর) জুমার নামাজের পরে খতিব মাওলানা জহিরুল হকের হাতে এ উপহার তুলে দেন কমিটির সদস্যরা।

 

এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী পৌর কাউন্সিলর মো. মোস্তফা, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল আজিজ, সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন, একরামুল হক, ফকির আহাম্মদ, সাধারণ সম্পাদক হাফেজ নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নূরনবী, নাসির উদ্দিন, কামাল উদ্দিন, জসিম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ প্রমুখ।

 

মোটরসাইকেল উপহার পেয়ে মাওলানা জহিরুল হক জানান, যখন দেশের বিভিন্নস্থানে আলেম-ওলামাদের জন্য দোয়া করার কারণে ইমাম ও খতিবদের চাকরিচ্যুত করা হচ্ছে, ঠিক সেই সময়ে আমার যাতায়াতের সুবিধার জন্য মসজিদ পরিচালানা কমিটির উদ্যোগে একটি মোটরসাইকেল উপহার দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে আমাকে ঋণী করেছেন। আমি আবেগ আপ্লুত। এ উপহারের মাধ্যমে সমাজের প্রতি মুসলিম উম্মাহর আস্থা ও সম্মান বৃদ্ধি পাবে।

 

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল আজিজ বলেন, এলাকার প্রবাসী, যুব সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের অর্থায়নে এক লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে খতিবকে একটি মোটরসাইকেল উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। এভাবে প্রতিটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সম্মানিত করা হলে আলেম ওলামারা উৎসাহিত হবেন। সাধারণ সম্পাদক হাফেজ নিজাম উদ্দিন বলেন, আমরা চাই দেশের সব আলেম ওলামাদের প্রাপ্য মর্যাদা দেওয়া হোক। সম্মানের সাথে তারা চাকরি করুক।

খতিবের যাতায়াতের জন্য মোটরসাইকেল উপহার দিল মসজিদ কমিটি

খতিবের যাতায়াতের জন্য মোটরসাইকেল উপহার দিল মসজিদ কমিটি

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.