• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দুর্গাপুরে পানানগর ইউনিয়নে আ.লীগের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
দুর্গাপুরে পানানগর ইউনিয়নে আ.লীগের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দুর্গাপুরে পানানগর ইউনিয়নে আ.লীগের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোকসভার আয়োজন করেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৩ নং পানানগর ইউনিয়ন আওয়ামী লীগ। 

 

মঙ্গলবার (২৯ আগস্ট ) বিকেলে উপজেলার পানানগর উচ্চ বিদ্যালয় মাঠে এ শোকসভা অনুষ্ঠিত হয়। 

 

শোক সভায় সভাপতিত্ব করেন, পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মো: আজাহার আলী খান। 

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্মৃতিচারণ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: আব্দুল ওয়াদুদ দারা। 

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড আব্দুস সামাদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ আলফোর রহমান, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সদস্য, মোঃ গোলাম ফারুক, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মান্নান ফিরোজ, সাধারন সম্পাদক অধ্যক্ষ মো: মোজাম্মেল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রমবিষক সম্পাদক মো: মাহাবুবুর রহমান, জেলা মৎসজীবিলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়ন তাহের পুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: জিয়াউদ্দিন টিপু, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু ওবায়দা মাসুম, দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো: আজাহা আলী, সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফ, মাড়িয়া ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাটসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। 

 

শোক সভার সঞ্চালনায় ছিলেন, পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম কহিদুল ইসলাম। 

 

অনুষ্ঠান শেষে ১৫ ই আগস্টে নিহত জাতির পিতা-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

দুর্গাপুরে পানানগর ইউনিয়নে আ.লীগের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুর্গাপুরে পানানগর ইউনিয়নে আ.লীগের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.