• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে বোনের বিয়ে ঠেকাতে থানায় হাজির এক ভাই!

বিডি নিউজ২৩, ডেস্ক:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
রাজশাহীর দুর্গাপুরে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সি বোনের বিয়ে ঠেকাতে থানায় হাজির এক ভাই!
রাজশাহীর দুর্গাপুরে ১১ বছর বয়সি বোনের বিয়ে ঠেকাতে থানায় হাজির এক ভাই!

রাজশাহীর দুর্গাপুরে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সি বোনের বিয়ে ঠেকাতে থানার দ্বারস্থ এক ভাই!

বিডি নিউজ২৩; জানে আলম জনির ১১ বছর বয়সী ছোট্ট বোনটি পড়ে ষষ্ঠ শ্রেণিতে। এই বয়সে বোনের বিয়ের প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে। জনি কোনোমতেই মা-বাবাকে বোঝাতে পারেননি বাল্যবিবাহ দেওয়া ঠিক নয়। আজ শুক্রবার বরপক্ষের বাড়ি থেকে মেহমান এসে বিয়ের আনুষ্ঠানিক কথাবার্তা পাকা করবে। তাদের আপ্যায়নের পুরো প্রস্তুতিও নেওয়া শেষ। উপায় না পেয়ে জনি হাজির হয়েছেন থানায়। রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার চৌবাড়ীয়া মাঝিপাড়া গ্রামের ঘটনা এটি।

মেয়েটির ভাইয়ের ছবি

মেয়েটির ভাইয়ের ছবি

 

জনি জানান, মা-বাবাকে নানাভাবে বুঝিয়েও বোনের বাল্যবিবাহের প্রস্তুতি ঠেকাতে পারছেন না তিনি। ঘটকের সঙ্গে যোগসাজশে তাঁর বোনকে ৩২ বছর বয়সী এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। তাই নিজেই বোনের বিয়ে ঠেকাতে আজ সকালে থানায় এসেছেন। 

 

থানায় অভিযোগ করতে আসা জনি বলেন, ‘আমার বোনের বয়স মাত্র ১১ বছর। এবার পঞ্চম শ্রেণি পাস করে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করে দিয়েছি। আমার একটাই বোন। প্রতিবেশী শফিকুল ইসলাম নামের ঘটকের প্রলোভনে মা ও বাবা আমার ছোট্ট বোনকে একটা বয়স্ক মানুষের সঙ্গে বিয়ে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমি ভাই হয়ে কিছুতেই এ বিয়ে ঠেকাতে পারছি না। তাই বাধ্য হয়ে বোনের বাল্যবিয়ে ঠেকাতে থানায় হাজির হয়েছি।’ 

 

জনি আরও বলেন, ‘আজ শুক্রবার দুপুরের পর আমার বোনকে নাকফুল পরাতে আসবে বরপক্ষ। বরপক্ষের লোকজনদের খাওয়া–দাওয়ারও আয়োজন করা হয়েছে। এত অল্প বয়সে বোনের বিয়ে দেওয়া যাবে না। এটা কিছুতেই বোঝাতে পারছি না মা–বাবাকে। আমি আমার বোনকে লেখাপড়া করাতে চাই।’

 

এ বিষয়ে জানতে পৌর এলাকার চৌবাড়ী গ্রামের ঘটক শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।

 

দুর্গাপুর থানার ডিউটি অফিসার খুরশীদা বেগম বলেন, বোনের বাল্যবিয়ে দেওয়া হচ্ছে—এমন অভিযোগ নিয়ে থানায় এসেছেন তার ভাই। অভিযোগটি নেওয়া হচ্ছে। অভিযোগের প্রক্রিয়া শেষ হলে বাল্যবিয়ে ঠেকাতে সেখানে পুলিশ পাঠানো হবে।

রাজশাহীর দুর্গাপুরে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সি বোনের বিয়ে ঠেকাতে থানায় হাজির এক ভাই!

রাজশাহীর দুর্গাপুরে ১১ বছর বয়সি বোনের বিয়ে ঠেকাতে থানায় হাজির এক ভাই!

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.