• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দুর্গাপুরে ১৫ আগস্ট জাতীয় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিডি নিউজ২৩, ডেস্ক:
সংবাদ প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
দুর্গাপুরে ১৫ আগস্ট জাতীয় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দুর্গাপুরে ১৫ আগস্ট জাতীয় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিডি নিউজ২৩, ডেস্ক; রাজশাহীর দুর্গাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

শনিবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।  

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়। এরপর  শহীদদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট  নিরবতা পালন শেষে আলোচনা সভা শুরু  হয়। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব  মো: আব্দুল ওয়াদুদ দারা।  

 

শোক সভায় সভাপতিত্ব করেন, জয়নগর  ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মান্নান ফিরোজ, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম, দুর্গাপুর উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষনা উপকমিটির সদস্য প্রফেসর ড. মো: হাসিবুল আলম প্রধান, দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি, আজাহার আলী ও  সাধারন সম্পাদক, শরিফুজ্জামান শরীফ, মাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট, পানানগর ইউপি চেয়ারম্যান মো: আজাহার আলী, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: শেখ ফিরোজ প্রমুখ। 

 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের  সাবেক শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক অধ্যাপক আ: মতিন।

দুর্গাপুরে ১৫ আগস্ট জাতীয় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুর্গাপুরে ১৫ আগস্ট জাতীয় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.