• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাগাতিপাড়ায় আখের জমি থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি;
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
বাগাতিপাড়ায় আখের জমি থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার
বাগাতিপাড়ায় আখের জমি থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধিঃ বাগাতিপাড়ায় আখের জমি থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার।

 

নাটোরের বাগাতিপাড়ায় আখের জমি থেকে আমিনুল ইসলাম নামে ৪০ বছর বয়সী এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

 

শুক্রবার (১৮ আগস্ট) সকালে নর্থ বেঙ্গল সুগার মিল লিমিটেডের কৃষ্ণা কৃষি খামারের বাগাতিপাড়ার চিথলিয়া সেকশনের ৩১ নাম্বার ব্লকের একটি আখের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

 

নিহত আমিনুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার খাগরবাড়িয়া গ্রামের ইসরাফিল আলমের ছেলে। 

 

খবর পেয়ে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদা শারমিনা নেলী ও বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানান,শুক্রবার সকালে এক নারী গরুর জন্য ঘাস কাটতে ওই আখের জমির ভিতরে যায়,সেখানে সে উপর হয়ে পড়ে থাকা অবস্থায় একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করে স্থানীয় শ্রমিকদের খবর দেয়,পরে স্থানীয়রা এসে বাগাতিপাড়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

 

নিহত আমিনুলের বড় ছেলে মুন্না আহম্মেদ জানান, তার বাবা রাজশাহী শহরে ভাড়ায় অটোরিক্সা চালাতো, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজশাহী থেকে বাড়িতে আসার পর তারা একসঙ্গে রাতের খাবার খেয়ে পাশের দোকানে যায়।

 

এরপর থেকে তার বাবার আর কোন খবর জানেনা তারা,শুক্রবার সকালে লোকমুখে এক ব্যক্তির লাশ উদ্ধারের খবর শুনে এসে দেখেন সেটি তার বাবা

আমিনুলের লাশ।

 

বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর নিহত আমিনুল ইসলাম বাড়ি থেকে বের হয়,প্রতিদিন সে রাত ১০ মধ্যে বাড়িতে ফিরে, কিন্তু গতরাতে বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করেও কোথায় আমিনুলের সন্ধ্যান পায়নি। শুক্রবার সকালে কৃষ্ণা কৃষি খামারে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

 

পরে নিহত আমিনুলের পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন,তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে আঘাত করে হত্যা করা হয়েছে,তবে কি কারনে এই হত্যাকান্ড এবং কে বা কারা এর সাথে জড়িত সে বিষয়ে কাজ শুরু করেছে পুলিশ।

বাগাতিপাড়ায় আখের জমি থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

বাগাতিপাড়ায় আখের জমি থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.