• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায়, পুলিশ কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি

বিডি নিউজ২৩, ডেস্ক:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
রাজশাহীতে সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায়, পুলিশ কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি
রাজশাহীতে সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায়, পুলিশ কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি

রাজশাহীতে সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায়, পুলিশ কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি

বিডি নিউজ২৩, ডেস্ক; সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ, পুলিশ কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি। মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) পার্বত্য জেলায় শাস্তিমূলক বদলি করা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ইন্সপেক্টর খাইরুল ইসলামকে।

 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে তাকে বদলি করা হয়। খাইরুল আরএমপির প্রসিকিউশন বিভাগে কোর্ট ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।

 

গত ১৪ আগস্ট দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওইদিন রাতেই পুলিশ ইন্সপেক্টর খাইরুল ইসলাম শোক জানিয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দেন। তাতে তিনি লেখেন- ‘কোরআনের পাখি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী হুজুর আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।’

 

এ বিষয়ে আরএমপির সদর দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, খাইরুলের পোস্টটি নজরে আসার পর আরএমপি কমিশনার বিষয়টি তদন্তের নির্দেশ দেন সাইবার ক্রাইম ইউনিটকে। তদন্তে সাইবার ইউনিট নিশ্চিত হয়েছেন তারই আইডি থেকে পোস্টটি প্রকাশ করা হয়। ফলে বুধবার দুপুরেই প্রতিবেদন দাখিল করে। তিনি এমন পোস্ট দিয়ে অসদাচরণ করেছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি পুলিশ বিভাগে কর্মরত একজন সরকারি কর্মকর্তা। এ ধরনের পোস্ট শৃংখলা পরিপন্থী ও সরকারবিরোধী। তাই বুধবারই পুলিশ সদর দপ্তরকে এ বিষয়ে অবহিত করা হয়। এরপরই তাকে পুলিশ সদর দপ্তরে থেকে শাস্তিমূলক বদলির আদেশ জারি করা হয়।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) বিজয় বসাক জানান, ফেসবুকে খাইরুলের পোস্ট দেওয়ার ঘটনাটি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপরই তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছিল। সেখান থেকেই তাকে বদলির নির্দেশ আসে।

রাজশাহীতে সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায়, পুলিশ কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি

রাজশাহীতে সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায়, পুলিশ কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.