• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় নাতি বউকে ঘুমের ট্যাবলেট খাইয়ে ধর্ষণের অভিযোগ

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
রাজশাহীর পুঠিয়ায় নাতি বউকে ঘুমের ট্যাবলেট খাইয়ে ধর্ষণের অভিযোগ
রাজশাহীর পুঠিয়ায় নাতি বউকে ঘুমের ট্যাবলেট খাইয়ে ধর্ষণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় নাতি বউকে ঘুমের ট্যাবলেট খাইয়ে ধর্ষণের অভিযোগ

ইমাম হোসাইন, পুঠিয়া (রাজশাহী)

রাজশাহীর পুঠিয়ায় খাবারের সাথে ঘুমের ট্যাবলেট খাইয়ে নাতির বউকে ধর্ষন করার অভিযোগ উঠেছে নানা শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগি গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দিলেও রহস্যজনক কারণে পুলিশ তা মামলা হিসাবে গ্রহণ করেননি। 

 

বর্তমানে ওই ভুক্তভোগি বিচারের পাওয়ার আশায় এলাকার গণমান্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। আর ঘটনা এলাকায় জানাজানি হলে তাৎক্ষনিক পালিয়ে গেছেন অভিযুক্ত নানা শ্বশুর। 

 

গত মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলার পৌর সদরের রামজীবনপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নানার নাম শহিদুল ইসলাম (৫৫)। তিনি ওই গ্রামের মৃত এছার উদ্দীনের ছেলে।

 

ভুক্তভোগি ওই গৃহবধূ বলেন, তার নানা শ্বশুরের কোনো ছেলে মেয়ে নাই। বাড়িতে শুধু নানা আর নানি থাকেন। নানার ছেলে মেয়ে না থাকায় বাড়িটি নাতি বউকে লিখে দেওয়ার আশ্বাস দিয়ে ওই বাড়িতে তাদের বসবাস করতে দেন। সম্প্রতি কিছুদিন যাবার পর নানা শ্বশুর রাতের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিত। এক পর্যায়ে নাতি ও তার স্ত্রী অচেতন হয়ে গেলে নানা তাদের বসত ঘরে প্রবেশ করতো। এরপর তাকে মাঝে মধ্যে ধর্ষণ করতো। বিষয়টি তিনি শারীরিক ভাবে অনুভব করতে পারলেও লোকলজ্জার ভয়ে কারো সাথে বিষয়টি শেয়ার করেনি। 

 

ভুক্তভোগি আরও বলেন, গত মঙ্গলবার (২৫ জুলাই) রাতে তার স্বামী বাহির থেকে খাবার খেয়ে আসে। আর তিনি বাড়িতে খাবার খেয়ে ঘুমিয়ে যান। আর ওই রাতে একই ভাবে তার নানা শ্বশুর ঘরে প্রবেশ করে। এরপর শারীরিক সর্ম্পক শুরু করে। এ সময় তার স্বামী তাকে হাতে নাতে ধরে ফেলেন। এ বিষয়ে ভুক্তভোগি সেদিনই অভিযোগ নিয়ে থানায় গেলেও পুলিশ তার মামলা নেয়নি। এমনকি বিচার চেয়ে কাউন্সিলর ও সমাজের প্রধানদের কাছে ঘুরেও কোনো লাভ হচ্ছে না। ভুক্তভোগি বলেন, অভিযুক্ত নানা এলাকার একজন প্রভাবশালী নেতার মাধ্যমে সবখানে ক্ষমতা খাটাচ্ছেন। এখন এলাকার কয়েকজন মানুষ উল্টা তার নামে নানা গুজব ছড়াচ্ছেন।

 

পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম রুহুল বলেন, ভুক্তভোগি ওই গৃহবধূ স্বামীর বাড়ি চারঘাট উপজেলা এলাকায়। তার স্বামী এখানে একটি মাছ আড়তে শ্রমিক হিসাবে কাজ করে। সে সুবাধে এই এলাকায় তার নানার বাড়িতে স্ত্রীকে নিয়ে প্রায় ৬ মাস যাবত বসবাস করছে। আর সে সুযোগে ওই ব্যক্তি কৌশলে তার নাতি বউকে মাঝে মধ্যে ধর্ষণ করে। পরে দুই তিনদিন আগে বিষয়টি জানাজানি হলে সামাজিক ভাবে বিচার করে দিতে ভুক্তভোগি ওই নারী ও তার স্বামী এসেছিলেন। যেহেতু বিষয়টি খুবই স্পর্শকাতর তাই তাদেরকে থানায় অভিযোগ করতে পরামর্শ দেয়া হয়েছে।

 

এদিকে অভিযুক্ত শহিদুল ইসলাম পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি। 

 

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, র্সবশেষ শারীরিক সম্পর্কে ঘটনার দুইদিন পর ওই গৃহবধূ থানায় অভিযোগ জানাতে এসেছিল। অপরদিকে ওই ঘটনার পর তার স্বামীর সাথেও শারীরিক সম্পর্ক করেছে। সে কারণে তার স্বাস্থ্য পরিক্ষা করালেও সঠিক প্রতিবেদন আসবে না। তাই ভুক্তভোগিকে আদালতে মামলা করতে বলা হয়েছে। তবে এক নেতার চাপে থানায় অভিযোগ গ্রহণ না করার বিষয়টি অস্বীকার করেন তিনি।

রাজশাহীর পুঠিয়ায় নাতি বউকে ঘুমের ট্যাবলেট খাইয়ে ধর্ষণের অভিযোগ

ছবিটি প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে 

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.