• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

নাটোরে জিপিএ-৫ না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা!

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
নাটোরে জিপিএ-৫ না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা!
নাটোরে জিপিএ-৫ না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা!

নাটোরে জিপিএ-৫ না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা!

বিডি নিউজ২৩; নাটোরের লালপুরে উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় মোছা. মুসলিমা আক্তার মোমো (১৬) নামে এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮জুলাই) দুপুরে উপজেলার জৈতদৌবকী গ্রামে এঘটনা ঘটে।

নিহত মোছা. মুসলিমা আক্তার মোমো

নিহত মোছা. মুসলিমা আক্তার মোমো

 

মোমো একই গ্রামের মহসিন আলীর মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এবছর লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ ওই শিক্ষার্থী। শুক্রবার এসএসসি পরিক্ষার ফল প্রকাশিত হলে সেখানে জিপিএ-৫ পাওয়ার আশা করেছিল মোমো।

 

কিন্তু ফলাফলে জিপিএ-৩.৮০ আসায় এরপর থেকে অনবরত কান্নাকাটি করতে থাকে সে। কান্নাকাটির একপর্যায়ে নিজেদের শোয়ার ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় মোমো। পরে পরিবারের লোকজন বুঝতে পারলে তাকে তাৎক্ষণিক লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক তপন কুমার রায় জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে ওই ছাত্রীর বাড়িতে আমিসহ স্কুলের সকল শিক্ষকরা যাই। মোমো ছাত্রী হিসেবে অত্যন্ত নম্র-ভদ্র ছিল। তবে সে বেশিরভাগ সময় শারীরিক অসুস্থতার কারণে স্কুলে অনুপস্থিত থাকতো। যার কারণে ক্লাসের পড়াতেও পিছিয়ে থাকতো। মোমো’র ফলাফল আশানুরূপ ঠিক ছিল বলে মনে করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক।

 

এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, এসএসসি পরীক্ষায় ফলাফল সন্তোষজনক না হওয়ায় আত্মহত্যা করেছে মেয়েটি। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নাটোরে জিপিএ-৫ না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা!

নাটোরে জিপিএ-৫ না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা!

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.