• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
পুঠিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত
পুঠিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

পুঠিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

বিডি নিউজ২৩ঃ “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর পুঠিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস- ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার এক বর্নাঢ্য র‌্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

 

পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু। এসময় সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেনসহ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, শত শত বছরের ক্রমবিবর্তনের ধারায় বাংলাদেশে সিভিল সার্ভিস এখন অনেক সুসংগঠি, জনবান্ধব ও জনমুখী। জনগণের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে পাবলিক সার্ভিসে কর্মরত ব্যক্তিবর্গ কাজ করে যাচ্ছেন। এক্ষেত্রে সুশাসনের জন্যে উদ্ভাবিত পাঁচটি কৌশল- সিটিজেন চার্টার, শুদ্ধাচার, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, তথ্য অধিকার আইন এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সহায়ক ভূমিকা পালন করছে। দপ্তরগুলোতে চালু করা হয়েছে ওয়ান ষ্টপ সার্ভিস সেন্টার, ই-নথি থেকে ডি-নথিতে রুপান্তর, কাইযেন পদ্ধতি, চলছে তাৎক্ষণিক জরুরী সেবা প্রদানের হট লাইন এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে নাগরিক সেবা।

 

সভায় উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝর বলেন, বর্তমান সরকার সরকারি সেবাসমূহ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলছে। সেজন্য সরকারি দপ্তরের প্রত্যেক প্রধানগণকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে। কোনো সেবাগ্রহীতা যেন কোনোভাবেই হয়রানির মুখে না পড়ে সেদিকে দপ্তর প্রধানের ভূমিকা রাখতে হবে। আমরা চাই একজন নাগরিক সরকারি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে।

পুঠিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

পুঠিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.