• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাগমারার গোয়ালকান্দিতে শান্তি সমাবেশে মানুষের ঢল, জনপ্রিয়তার শীর্ষে কালাম

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
বাগমারার গোয়ালকান্দিতে শান্তি সমাবেশে মানুষের ঢল, জনপ্রিয়তার শীর্ষে কালাম
বাগমারার গোয়ালকান্দিতে শান্তি সমাবেশে মানুষের ঢল, জনপ্রিয়তার শীর্ষে কালাম

বাগমারার গোয়ালকান্দিতে শান্তি সমাবেশে মানুষের ঢল, জনপ্রিয়তার শীর্ষে কালাম

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩: রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দী ইউনিয়নের গোয়ালকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শান্তি সমাবেশে এমপি এনামুল হকের বিরুদ্ধে মানুষের ঢল।

 

জানাগেছে মঙ্গলবার বিকেলে বাগমারা উপজেলার গোয়ালকান্দী ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শান্তি সমাবেশে এমপি এনামুল হকের বিরুদ্ধে মানুষের ঢল। 

 

গোয়ালকান্দী ইউপি চেয়ারম্যান আলমগীর সরকারের সভাপতিত্বে, সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তাহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  ও তাহেরপুর পৌরসভার তিন তিনবারে নির্বাচীত মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। 

ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ও জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাববুুর রহমানের স ালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক প্রফেসর ডঃ পি এম সফিক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক বাগমারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু, তাহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর রহমান, তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম জিয়া উদ্দিন টিপু, শ্রীপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন মৃধা, জেলা পরিষদ সদস্য আবু জাফর মাষ্টার।

 

এছাড়া আরো বক্তব্য রাখেন বাগমারা মুক্তিযোদ্ধা প্রস্তাবিত কমিটির কমান্ডার বীর মুক্তিযাদ্ধা আঃ সামাদ, মাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আহম্মদ আলী, বাগমারা যুবলীগ নেতা জেবাল আহাম্মেদ, হামিরকুৎসা ইউপি আওয়ামীলীগের মহিলা নেত্রী সানোয়ারা বেগম, বাগমারা যুবলীগ নেতা মাষ্টার মোঃ হাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা, কুরবান আলী, তুহিন মৃধা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তহেরপুর আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক সিনিয়র প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, হামিরকুৎসা ইউপি আওয়ামীলীগ নেতা আজাদ, তাহেরপুর পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক সোহেল রানা, সহ বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ, যুবলীগ নেতাকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ।

 

উল্লেখ্য যে, মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ যদিও তিনি তাহেরপুর পৌরসভার মেয়র, তবুও তার সেবা করার হাতটি পুরো বাগমারাতেই বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সময় দেখা গেছে তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদের পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে সেগুলোতে গিয়েও মানুষের সেবা করতে দেখা গেছে। যার ফলশ্রুতিতে আজ বাগমারার মানুষ চাইছেন এমপি হিসেবে আসুক অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বাগমারার মানুষদের সাথে কথা বলে জানা গেছে তাহেরপুর পৌরসভার বর্তমান মেয়র আবুল কালাম আজাদ এমপি হিসেবে আসলে আরো কয়েক গুণ বেশি বাগমারা উন্নয়ন হবে আর পাল্টে যাবে বাগমারা বাসির জীবন যাত্রার মান তাই সবাই চাইছে এমপি হিসেবে মেয়র কালামকে।

বাগমারার গোয়ালকান্দিতে শান্তি সমাবেশে মানুষের ঢল, জনপ্রিয়তার শীর্ষে কালাম

বাগমারার গোয়ালকান্দিতে শান্তি সমাবেশে মানুষের ঢল, জনপ্রিয়তার শীর্ষে কালাম

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.