• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দোয়ারাবাজারে সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে কর্মবিরতি পালন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
দোয়ারাবাজারে সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে কর্মবিরতি পালন

মোঃ জুয়েল মিয়া, বিডি নিউজ২৩: মাধ্যমিক  শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক  সমিতির ( বিটিএ)এর ঘোষিত কর্মসূচি  হিসেবে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে পালিত হয়েছে।

 

সোমবার (১৭ জুলাই) সকালে সমুজ উচ্চ বিদ্যালয় ও কলেজে ক্লাসরুম তালাবদ্ধ এবং শিক্ষকবৃন্দকে প্রতিষ্ঠানে অবস্থান করতে দেখা গেছে।

 

 সমুজ আলীর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অসিম মোদক বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি, বিটিএ ঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয়করণ দাবি আদায় না হওয়া পর্যন্ত  লাগাতার এ কর্মসূচি  চলবে।

 

স্কুলে এসেও শিক্ষার্থীদের  ফিরে যেতে দেখা গেছে। ফিরে যাওয়া শিক্ষার্থীরা জানায়, সরকারের  কাছে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে আমাদের  সম্মানিত  শিক্ষকবৃন্দ  আন্দোলন কর্মসূচি  পালন করছেন বলে পরবর্তী  ঘোষণা  না দেওয়া পর্যন্ত স্কুলে ক্লাস হবে না জানতে পেয়ে ফিরে যাচ্ছি।

 

উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ, এর সত্যতা স্বীকার করে বলেন, মাধ্যমিক শিক্ষা  জাতীয়করণের দাবিতে শিক্ষক সংগঠনের সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে  দোয়ারাবাজারের মাধ্যমিক  পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতেও তালা ঝুলিয়ে  অবস্থান  কর্মসূচি পালনের  খবর জানতে পেয়েছি।দোয়ারাবাজারে সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে কর্মবিরতি পালন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.