• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দেশবাসীকে ঈদ-উল আয্হার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক জুয়েল মিয়া

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ২৮ জুন, ২০২৩
দেশবাসীকে ঈদ-উল আয্হার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক জুয়েল মিয়া
দেশবাসীকে ঈদ-উল আয্হার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক জুয়েল মিয়া

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল আয্হা উপলক্ষে সিলেট দোয়ারাবাজার সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন, জাতীয় দৌনিক আশ্রয় প্রতিদিন,দৌনিক নাসা,নিউজ দৌনিক নজর নিউজ,এস কে ২৪ এর সাংবাদিক মোঃজুয়েল মিয়া। তিনি বলেন, কোরবানির মধ্য দিয়ে প্রতিটি মানুষ তার ভেতরের পশুত্বকে মুছে দিয়ে নিজেদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল আযহা।এ ছাড়াও ঈদুল আযহার উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। কোরবানির আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদ-উল আযহার আনন্দঘন মূহুর্ত।

 

সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদ-উল আযহার শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য,ভ্রাতৃত্ব, দয়া, সহানুভুতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। তিনি আরো বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, আপন জনসহ সকলেই ঈদের আনন্দ ভাগ করে নেবো।

 

কোন অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে অসহায় মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। কোরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদ-উল আয্হা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদ মানে আনন্দের দিন। ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদ আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে।

পবিত্র ঈদ-উল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে। ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্ম নিবেদিত হওয়া আমাদের কর্তব্য। ‘‘প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো।

 

তিনি বলেন, ঈদ উল আয্হা উপলক্ষ্যে আমি সিলেট দোয়ারাবাজার সহ দেশের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সকল মুসলমানদের সুন্দর পরিবেশে ঈদ-উল আয্হার জামাত আদায় করার তৌফিক দান করুন। “ঈদ মোবারক “পাশাপাশি তিনি ঈদের দিন নির্ধারিত স্থানে প্রাণি কুরবানী দিয়ে পরিবেশ দূষণমুক্ত রাখতে সকলের প্রতি আহবান জানান তিনি।

দেশবাসীকে ঈদ-উল আয্হার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক জুয়েল মিয়া

দেশবাসীকে ঈদ-উল আয্হার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক জুয়েল মিয়া

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.