• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দোয়ারাবাজারে ৩টি দোকান পুড়ে ভস্মীভূত, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ১১ জুন, ২০২৩
দোয়ারাবাজারে ৩টি দোকান পুড়ে ভস্মীভূত, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
দোয়ারাবাজারে ৩টি দোকান পুড়ে ভস্মীভূত, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

মোঃ জুয়েল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভায়াবহ আগুনে ৩টি দোকান ভস্মীভূত হওয়ায় প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ ও জনতার প্রাণপণ প্রচেষ্টায় দীর্ঘ ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

  1. আগুনে পোড়ার দৃশ্য

    আগুনে পোড়ার দৃশ্য


স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (১০ জুন) দিবাগত রাত পৌনে ১১টার দিকে দোয়ারাবাজার উপজেলা সদরস্থ মধ্যবাজারে ব্যবসায়ী আসকর মিয়ার হার্ডওয়্যার দোকানের পিছনের গুদামে আগুনের সুত্রপাত হয়। ক্ষনিকের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।এসময় আসকর মিয়ার দোকানের পশ্চিম পাশের মড়ল রায়ের কাপড়ের দোকান এবং পূর্ব পাশে শহিদ মিয়ার বীজঘর আগুনে পুড়ে যায়।

 

এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ মোর্শেদ মিশু, ওসি দেবদুলাল ধর, এস আই মিজানুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি বলে তিনি জানান।

দোয়ারাবাজারে ৩টি দোকান পুড়ে ভস্মীভূত, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দোয়ারাবাজারে ৩টি দোকান পুড়ে ভস্মীভূত, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.