• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

ভাবিকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতাকে রিমান্ড

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
ভাবিকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতাকে রিমান্ড
ভাবিকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতাকে রিমান্ড

ভাবিকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতাকে রিমান্ড

বিডি নিউজ২৩: ফেনী সদর উপজেলার জেলার ধলিয় ইউনিয়নে নিজ ভাবিকে ধর্ষণের মামলায় জয়নাল আবেদিন রুবেল নামের যুবলীগ নেতাকে রিমান্ড দিয়েছেন আদালত।

 

সোমবার ৩০ মে রুবেলকে গ্রেফতারের পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ধলিয়া ইউনিয়নে এক গৃহবধূকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে স্থানীয় যুবলীগ নেতাসহ সাত জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় প্রধান আসামি করা হয় ধর্ষণের স্বীকার গৃহবধূর দেবর জয়নাল আবদীন রুবেলকে।

 

মামলা সূত্রে জানা যায়, আসামি জয়নাল আবদীন রুবেলের কাছে ৫০ হাজার টাকা পান ভুক্তভোগী গৃহবধূর স্বামী। টাকা চাইলে সময় ক্ষেপণ করতে থাকেন রুবেল। এক পর্যায়ে ২৫ মে বিকেলে পাওনা টাকা নিতে ভাবিকে স্থানীয় ধলিয়া ইউনিয়ন পরিষদের সামনে ডেকে নেন তিনি। সেখান থেকে অটোরিকশায় তুলে পূর্ব ধলিয়া এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম বাদশার বাড়ির সামনে একটি টিনশেড ঘরে নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান করা ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাফেজ আহম্মদের ছেলে হানিফ রাজু, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম বাবুল ও সোহেল এবং রুবেল তাকে পালাক্রমে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করেন।

 

ঘটনার বিষয়ে থানা পুলিশে না যেতে ১০০ টাকা মূল্যের তিনটি সাদা স্ট্যাম্পে সই নেন তারা। পরে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে দুই লাখ টাকা দাবি করেন রুবেল। এক পর্যায়ে নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে রোববার ফেনী মডেল থানায় মামলা করেন। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন বলেন, ধর্ষণ মামলার এজহার ভূক্ত প্রধান আসামি রুবেলকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ভাবিকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতাকে রিমান্ড

ভাবিকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতাকে রিমান্ড

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.