রাজশাহীর পুঠিয়াতে বড় শিব মন্দির ও রথ মন্দিরের পবিত্রতা রক্ষার দাবিতে অবস্থান কর্মসূচী পালিত।
মোঃ ইমাম হোসাইন, বিডি নিউজ২৩: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঐতিহাসিক বড় শিব মন্দির এবং রথ মন্দিরের পবিত্রতা রক্ষার দাবিতে এক বিশাল অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মন্দিরের পবিত্রতা রক্ষার দাবিতে অবস্থান কর্মসূচীর ছবি
বুধবার (৩ এপ্রিল) সকাল ১০ টার সময় মন্দিরগুলোর পবিত্রতা রক্ষার দাবিতে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

পুঠিয়ায় অবস্থান কর্মসূচীর ছবি
উপজেলার পুঠিয়া রাজবাড়ি সংলগ্ন ঐতিহাসিক বড় শিব মন্দির ও রথ মন্দির অবস্থিত। সেখানে ধর্ম বর্ণ শেষে সকল ধর্মের মানুষ সমবেত হয়ে মন্দিরগুলোর পবিত্রতা রক্ষার দাবি জানান।

পুঠিয়ায় অবস্থান কর্মসূচীর ছবি
এ সময় অবস্থান কর্মসূচিতে উপস্থিত বক্তারা মন্দির গুলোর পবিত্রতা রক্ষার দাবি করে তারা বলেন, মন্দির হচ্ছে পবিত্র স্থান সেখানে প্রতিনিয়ত দেখা যায় কিছু মানুষ এসে শুয়ে থাকে, দাঁড়িয়ে সেখান থেকে প্রসাব করে, এবং মন্দিরগুলো ঘুরে দেখার সময় পায়ে পাদুঁকা নিয়ে উপরে উঠে, এছাড়াও উপরে উঠে সেখানে ধূমপান করে, এমনকি মন্দিরে ওঠে তারা নানান ভাবে পবিত্রতা নষ্ট করে, মাঝে মাঝে অসামাজিক ভাবেও অনেক প্রেমিক যুগলদের দেখা যায়। তাই স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের কাছে এই মন্দির গুলোর পবিত্রতা রক্ষার জোর দাবি জানান উপস্থিত মানুষেরা।

হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতি, পুঠিয়া, রাজশাহী এর আয়োজনে, অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জি এম হীরা বাচ্চু, চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ। আহসানুল হক মাসুদ, (সাবেক) রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক। কামাল হোসেন, প্যানেল মেয়র পুঠিয়া পৌরসভা। হাবিবুর রহমান হাবিব, (সাবেক) রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতি। চঞ্চল চৌধুরী, সভাপতি হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতি। অরুণ কুমার দত্ত, সহ-সভাপতি হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতি। পল্লব সেন গুপ্ত, সাধারণ সম্পাদক হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতি সহ উক্ত এলাকার আরো অনেকে উপস্থিত ছিলেন।

পুঠিয়ার বড় শিব মন্দির ও রথ মন্দিরের পবিত্রতা রক্ষার দাবিতে অবস্থান কর্মসূচী