ঈদে যারা এক এলাকা থেকে অন্য এলাকায় যাবেন অবশ্যই এটা পড়বেন। ঈদে বাড়ি যাওয়ার আগে এ কাজগুলো করছেন তো?
বিডি নিউজ২৩: ঈদে বাড়ির পথে পা বাড়ানোর আগে যেসব কাজ অবশ্যই করা উচিত।
দরকারি কাগজপত্র ফটোকপি করে রাখুন
ঘরের বৈদ্যুতিক সুইচ বন্ধ করুন।
গ্যাস ও পানির লাইন ভালোভাবে বন্ধ করুন।
ফ্রিজ ও ডাস্টবিন খালি করুন।
বাড়ির গাছগুলোতে পর্যাপ্ত পানি দিয়ে যান।
পোষা প্রাণী থাকলে তাকে একা বাসায় রেখে যাবেন না।
বাড়ি যাওয়ার আগে দরজা-জানালা ঠিকঠাক বন্ধ করুন ও তালা ঠিকভাবে লাগানো হয়েছে কি না চেক করুন।
বাসা থেকে বের হওয়ার আগে প্রতিটি কক্ষের একটি ছবি তুলে নিন।
এছাড়াও যাদের বাসায় সিসি ক্যামেরা আছে সেগুলো সচল করে আপনার ডিভাইসের সাথে কানেক্ট করে রাখুন যদি সম্ভব হয় আপনার মোবাইল ফোনের সাথে কানেক্ট করে সব সময় মনিটরিং করা ব্যবস্থা করুন।
সর্বশেষ ঈদ শেষে যে বাসায় আপনি আবারো বসবাসের জন্য যাবেন সে বাসায় গিয়ে দরজা খুলে প্রথমেই দেখবেন গ্যাসের কোন গন্ধ আছে কিনা। এটা চেক করা হলে পরবর্তীতে গ্যাস লাইট বা দিয়াশালায় দিয়ে আগুন জ্বালাবেন।

ঈদে বাড়ি যাওয়ার আগে এ কাজগুলো করছেন তো?