• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দলীয় মনোনয়ন পাওয়ায় রাসিক মেয়রকে মিষ্টিমুখ করালেন এ্যাড. আবু রায়হান মাসুদ

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
দলীয় মনোনয়ন পাওয়ায় রাসিক মেয়রকে মিষ্টিমুখ করালেন এ্যাড. আবু রায়হান মাসুদ
দলীয় মনোনয়ন পাওয়ায় রাসিক মেয়রকে মিষ্টিমুখ করালেন এ্যাড. আবু রায়হান মাসুদ

দলীয় মনোনয়ন পাওয়ায় রাসিক মেয়রকে মিষ্টিমুখ করালেন এ্যাড. আবু রায়হান মাসুদ

মোঃ মানিক হোসেন, রাজশাহী: আসন্ন ২১ জুন ২০২৩ রাজশাহী সিটি কর্পোরেন নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বর্তমান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দলীয় মনোনয়ন প্রদান করেছেন। সেই সুবাদে নগর পিতা এএইচএম খায়রুজ্জামান লিটনকে নিজ হাতে মিষ্টিমুখ করেছেন অ্যাডভোকেট আবু রায়হান মাসুদ।

 

শনিবার (১৫ এপ্রিল) রাত ৯ টার দিকে নগর ভবনের কার্যালয়ে নগর পিতা এএইচএম খায়রুজ্জামান লিটনকে নিজ হাতে মিষ্টিমুখ করান অ্যাডভোকেট আবু রায়হান মাসুদসহ আরও অনেকে। 

 

এ সময় উপস্থিত ছিলেন মোঃ খোকন শেখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। মোহাম্মদ বাবু, সিরাজী কোয়েল, মোঃ নাসির উদ্দিন রঞ্জু, মোঃ মুরাদ খান, রবিউল, টুটুল, উজ্জ্বল, কনি,ছোট রায়হান সহ আরো অনেকে।

 

উল্লেখ্য যে, ওই দিন রাজশাহী ফিরে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র লিটন।

বিকাল ৪টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর দলীয় কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।

 

সংবাদ সম্মেলনে জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে মনোয়নফর্ম দাখিল করেছিলাম। সবদিক বিবেচনা করে দলীয় সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচনী ইশতেহার তৈরির কাজ করছি। ২০১৮ সাল থেকে রাজশাহীতে ব্যাপক উন্নয়ন ও জনকল্যানমূলক কাজ করেছি। অনেক কাজ চলমান আছে। করোনাকালীন দুঃসময়ে মানুষকে দফায় দফায় খাদ্য, নগদ অর্থ, বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করা হয়েছে, রাজশাহীর মানুষ তা মনে রাখলে নির্বাচনে জয় পাওয়া কঠিন কিছু হবে না।

 

রাসিক মেয়র বলেন, ইতোমধ্যে পরিচ্ছন্ন-সবুজ নগরী গড়তে সক্ষম হয়েছি। দুইবার পরিবেশ পদক অর্জন করেছি। ইপিআই কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশনের টানা ১১ বার জাতীয়ভাবে সেরা হয়েছে। পরিচ্ছন্নতা, সবুজ ও আলোকায়নে আমরা দেশে-বিদেশে সুনাম অর্জন করেছি। এখন আমাদের প্রয়োজন কর্মসংস্থান। কর্মসংস্থানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে বিসিক শিল্পনগরী-২ এর কাজ বাস্তবায়িত হয়েছে। সেখানে যাতে উদ্যোক্তারা কাজ শুরু করতে পারেন-সে ব্যাপারে সহযোগিতা করা হবে। নারী উদ্যোক্তাদের এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে বিনাসুদে ঋণ প্রদান করা হবে। আগামী ৫ বছরে অন্ততপক্ষে ৫০ হাজার তরুণ-তরুণীর কর্মের ব্যবস্থা করে দিতে চাই। সেক্ষেত্রে আইটি সেক্টর, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক বড় ভুমিকা পালন করবে ইনশাল্লাহ। আগামীতে রাজশাহী সুন্দর, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য শহর তো বটেই, একই সাথে কর্মচঞ্চল সহ সবকিছু মিলে শুধু বাংলাদেশের মধ্যে নয়, এশিয়ার মধ্যে অন্যতম মডেল শহর হিসেবে দাঁড়াবে ইনশাল্লাহ।

দলীয় মনোনয়ন পাওয়ায় রাসিক মেয়রকে মিষ্টিমুখ করালেন এ্যাড. আবু রায়হান মাসুদ

দলীয় মনোনয়ন পাওয়ায় রাসিক মেয়রকে মিষ্টিমুখ করালেন এ্যাড. আবু রায়হান মাসুদ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.