• শনিবার, ০২ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা বঙ্গবাজারের ব্যবসায়ীদের দিল ২০ লাখ টাকা

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা বঙ্গবাজারের ব্যবসায়ীদের দিল ২০ লাখ টাকা
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা বঙ্গবাজারের ব্যবসায়ীদের দিল ২০ লাখ টাকা

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা বঙ্গবাজারের ব্যবসায়ীদের দিল ২০ লাখ টাকা

বিডি নিউজ২৩: রাজধানীর বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করতে ২০ লাখ টাকা প্রদান করেছেন তৃতীয় লিঙ্গের সদস্যরা। দেশের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর কেউ ঈদুল ফিতরের মার্কেট না করে সেই টাকা সহায়তার জন্য প্রদান করেছেন।

 

রোববার (৯ এপ্রিল) দুপুর ১২টায় বঙ্গবাজারে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার অর্থ প্রদান করা হয়।

 

বাংলাদেশ হিজড়া উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মির দিপালী বলেন, গত ৩০ থেকে ৪০ বছর ধরে আমরা তাদের কাছ থেকে টাকা নিয়ে চলেছি। আজ তাদের এই বিপদের সময়, আমরা আমাদের এবারের ঈদের যেসব কেনাকাটা রয়েছে সেই কেনাকাটা না করে ব্যবসায়ী ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি। সারা দেশ থেকে ২০ লাখ টাকা আমরা তুলেছি। সেই টাকা আজ তাদের কাছে দিতে এসেছি। তারা বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকব।

 

গুরুমা রাখি শেখ বলেন, আমরা মানুষের কাছ থেকে এক-দুই টাকা করে উঠিয়ে এই টাকা জমিয়েছি। এখন আমরা সেটা মানবতার কল্যাণেই দিয়ে দেব। এই টাকা কোনো ব্যবসায়ীর হাতে দেওয়া হবে না, পুরোটাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা তহবিলে জমা দেওয়া হবে। সেখান থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে হাতে এই টাকা পৌঁছানো হবে। (সুত্র: কালবেলা)

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা বঙ্গবাজারের ব্যবসায়ীদের দিল ২০ লাখ টাকা

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা বঙ্গবাজারের ব্যবসায়ীদের দিল ২০ লাখ টাকা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.