• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাবেক ইউপি মেম্বারকে পিটিয়ে হত্যা

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩
মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাবেক ইউপি মেম্বারকে পিটিয়ে হত্যা
মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাবেক ইউপি মেম্বারকে পিটিয়ে হত্যা

মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাবেক ইউপি মেম্বারকে পিটিয়ে হত্যা

বিডি নিউজ২৩: নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদকে (৭০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আবুল কালাম আজাদ উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং চকগোড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, চকগোড়া গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে সাবেক ইউপি সদস্য মো. আবুল কালাম আজাদ তার ছেলে মেহেদী হাসানের নামে কিছু জমি কেনেন। শুক্রবার সকালে সেখানে মাটি ভরাটের কাজ করার সময়ে সকাল ১১টার দিকে মৃত জহির উদ্দিনের পুত্র মোহম্মদ আলী, তার বোন রওশন আরা, স্ত্রী শাহানাজ বেগম, মেয়ে শাপলা খাতুন, ভাগ্নে রাব্বানীসহ প্রতিপক্ষের বেশ কিছু লোকজন লাঠিসোটা নিয়ে আবুল কালাম আজাদের ওপর হামলা চালায়। তাদের মারপিটে আবুল কালাম আজাদ গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাবেক ইউপি মেম্বারকে পিটিয়ে হত্যা

মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাবেক ইউপি মেম্বারকে পিটিয়ে হত্যা

সংবাদটি শেয়ার করুন

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.