• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

তাহেরপুর পৌর আ:লীগে উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবসের সকল কর্মসূচি পালিত

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩

মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর এর তত্বাবধানে ২৫ মার্চ গণহত্যা দিবসের কর্মসূচি পালিত হয়।

 

 

শোকাবহ গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত কর্মসূচি হিসেবে সূর্যোদয়অন্তে তাহেরপুর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কালোপতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধঃনমিতকরণ করা হয়। সবশেষে বাদ মাগরিব তাহেরপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে কলেজ গেট কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। শোকাবহ গণহত্যা দিবসের প্রতিপাদ্য তুলে ধরে উপস্থিত নেতা-কর্মীর মাঝে বক্তৃতা রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর। 

 

মোমবাতি প্রজ্জ্বলনকালে তাহেরপুর পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ,পৌর যুবলীগ,ছাত্রলীগ সহ বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ,সহযোগী ভাতৃপ্রতীম সংগঠন সর্বস্তরের দলীয় নেতা-কর্মী-সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.