মিজানুর রহমান: সাংবাদিকতায় ও সংগঠনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পুরস্কারে ভূষিত হলেন মোঃ শাহাদত হোসেন। গত ২০ মার্চ যশোরের নওয়াপাড়ার বিখ্যাত আকিজ দরবার হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতা ও সংগঠনের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননায় ভূষিত হন।
তার হাতে সম্মাননা তুলে দেন প্রখ্যাত সাংবাদিক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব মোঃ সুমন সরদারসহ উপস্থিত অন্যান্য অতিথি।
দীর্ঘ দিন ধরে মোঃ শাহাদত হোসেন সাংবাদিকতার সাথে সম্পৃক্ত। এ মাধ্যমে সাহসী সাংবাদিক এবং স্পষ্টভাষী সাংবাদিক হিসেবেও বেশ সুনাম রয়েছে তার।সাংবাদিক হিসেবে এই সম্মাননা তাকে আগামী দিনে আরো নির্ভীকভাবে সাংবাদিকতা চালিয়ে যাবার প্রেরণা দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বর্তমানে জনপ্রিয় অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা (www.agrajatra24.com) রাজশাহী ব্যুরো ইনচার্জ ও www.bdnews23.com বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এর সহকারী সম্পাদক হিসেবে কর্মরত মোঃ শাহাদত হোসেন।
এ উপহার প্রসঙ্গে তিনি বলেন, উপহার পেয়ে খুব ভালো লাগছে। মূলত আমি কাজ করি দেশ ও জাতির সেবার করার লক্ষ্যে। নিজেকে ধন্য মনে করছি এই ধরনের সংগঠনের কাছ থেকে এত বড় মাপের একটি পুরস্কার পাওয়ার জন্য। যে সংগঠনটি দেশ এবং দেশের বাহিরে সকল সাংবাদিকদের সুরক্ষায় কাজ করে যাচ্ছে তাদের পাশে থেকে এমন একটি পুরস্কার পাবার জন্য যে অনুভূতি তা প্রকাশ করার মতো নয়। ধন্যবাদ জানাই সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান সহ সবাইকে।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন, শাহাদত হোসেন