বিডি নিউজ২৩: রাজশাহীতে সাংবাদিকদের পেটালো ছাত্ররা, কয়েকদিন না যেতেই আবারো আজ ঢাকার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে পুলিশের হামলার শিকার হল সাংবাদিকরা। কোথাও যেন নেই সাংবাদিকদের নিরাপত্তা। এই সংক্রান্ত ভিডিও গুলো ইতিমধ্যেইনের নেট দুনিয়ায় ভাইরাল হয়ে ঘুরছে।
সুপ্রিমকোর্ট বারের নির্বাচনে দায়িত্বপালনরত সাংবাদিকদের উপর পুলিশের লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে।
নানান নাটকীয়তার পর ও নির্ধারিত সময়েও শুরু হয়নি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। সকাল থেকেই মুখোমুখি অবস্থানে ছিলেন আওয়ামী লীগ পন্থী সাদা দল ও বিএনপিপন্থী নীল দলের আইনজীবীরা। সুপ্রিম কোর্ট এলাকায় প্রশাসনের অবস্থানও ছিল চোখে পড়ার মতো।
পুলিশের লাঠিচার্জ করা হয়েছে, আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার এসএম নূর মোহাম্মদ উপর, এনটিএন নিউজের সাংবাদিক জাবেদ আক্তার, জাগো নিউজের ফজলুল হক মৃধা, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হাসান, এটিএন বাংলার ক্যামেরাপার্সন হুমায়ুন কবির, সময় টিভির ক্যামেরাপার্সন সোলাইমান স্বপন, ডিবিসির ক্যামেরাপার্সন মেহেদী হাসান মিম, বৈশাখী টিভির ক্যামেরাপারসন ইব্রাহিমকে মারধর করে পুলিশ। সাংবাদিকদের কিল-ঘুষি মেরে, ছিঁড়ে ফেলে জামা কাপড়। সেখানে দায়িত্ব পালনরত সাংবাদিকরা বলছেন, পুলিশদের কাছে পরিচয় দেওয়ার পরও তারা এভাবে মারধর করেছে। হাতে ক্যামেরা মাইক্রোফোন থাকার পরেও পুলিশের হাত থেকে রক্ষা হয়নি সাংবাদিকদের। এদের মধ্যে কাউকে একা দেখবার মারধর করা হয়েছে বলে সাংবাদিকরা বলছেন।
এছাড়া মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হাসানের হাতের মাইক্রোফোন (বুম) কেড়ে নেওয়া হয়েছে।
ইতোমধ্যেই, এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সুপ্রিম কোর্টে কর্তব্যরত সাংবাদিকরা সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো।

সুপ্রিম কোর্ট বার নির্বাচন, সাংবাদিকদের উপর পুলিশের লাঠিচার্জ!