• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাগমারায় অবৈধ পুকুর খননের মাটি টানার ট্রাক্টরে চাপা পড়ে নিহত-১

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ১২ মার্চ, ২০২৩
BD NEWS23
বাগমারায় অবৈধ পুকুর খননের মাটি টানার ট্রাক্টরে চাপা পড়ে নিহত-১

বাগমারায় ট্রাক্টরের নিচে চাপা পড়েছিল চালকের লাশ, পালিয়ে যান সহকারীরা

 

মিজানুর রহমান: রাজশাহীর বাগমারা উপজেলায় মাটি কাটার ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। 

 

গতকাল (১১ মার্চ) শনিবার রাতে ওই চালকের মৃত্যু হলেও আজ রোববার সকালে উপজেলার কনোপাড়া এলাকায় ট্রাক্টরের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

 

নিহত ওই ট্রাক্টর চালকের নাম আলামিন হোসেন (৩২)। তিনি বাগমারার খাজাপাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর তাঁকে মৃত অবস্থায় রেখে ট্রাক্টরের সহকারীরা পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

 

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলায় পুকুর খনন নিষিদ্ধ থাকায় রাতের বেলায় কনোপাড়ায় একজন ইউপি সদস্য খননযন্ত্র দিয়ে পুকুর খনন করে আসছিলেন।

 

ওই মাটি তিনি ইট ভাটায় বিক্রি করেন। রাতে ট্রাক্টরে ওই মাটি ইটভাটায় নিচ্ছিলেন আলামিনসহ কয়েকজন ট্রাক্টরের চালক। রাতের কোনো এক সময় আলামিন হোসেন পুকুর থেকে ট্রাক্টরে মাটি ভরে ভাটায় নেওয়ার সময় তাঁর ট্রাক্টরটি সড়কের পাশে পড়ে উল্টে যায়। 

 

এতে তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়ে মারা যান। এ সময় তাঁর সহকারীরা পালিয়ে যান। 

 

আজ সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামিনের লাশ উদ্ধার করে।

 

বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান প্রথম আলোকে বলেন, লাশটি ট্রাক্টরের নিচে চাপা পড়েছিল। 

 

ট্রাক্টরের একটি চাকা ফাটা অবস্থায় পাওয়া গেছে। থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করার পর লাশ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

BD NEWS23

বাগমারায় অবৈধ পুকুর খননের মাটি টানার ট্রাক্টরে চাপা পড়ে নিহত-১

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.