• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর জেলখানার ৯৫ বস্তা গম কেশরহাটে জব্দ, আটক-২

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩
বিডি নিউজ২৩
রাজশাহীর জেলখানার ৯৫ বস্তা গম কেশরহাটে জব্দ, আটক-২

বিডি নিউজ২৩: রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ৯৫ বস্তা গম জব্দ করেছে মোহনপুর থানা পুলিশ। শনিবার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার থেকে ট্রাকসহ গমগুলো জব্দ করে। এ সময় ট্রাক চালাকসহ দুইজনকে আটক করা হয়েছে।

 

আটককৃতরা হলেন, বাগমারা উপজেলার চানদার আড়া গ্রামের ট্রাক চালক হাসেম আলী (৪৫) ও মোহনপুর উপজেলার কেশরহাটের গম ব্যবসায়ী নজরুল ইসলাম (৫০)।

মোহনপুর থানার ওসি সেলিম বাদশা বলেন, কারাগারের গম নিয়ে গিয়ে বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম গমগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। গমগুলো কারাগার থেকে কি ভাবে বের হল সেটি খতিয়ে দেখা হচ্ছে।

 

ওসি বলেন, আটক ব্যবসায়ী নজরুল ইসলাম দাবি করেছেন, হুমায়ন আলী নামের রাজশাহীর এক ব্যবসায়ীর সহোযোগিতায় গমগুলো তিনি কারাগার থেকে কিনেছেন। তবে, গমের বস্তার গায়ে সরকারি কোন সীল নেই।

ওসি আরও বলেন, এ বিষয়ে আমরা কারাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে খারাপ গম বিক্রি করে ভাল গম কেনা হয়। এর অংশ হিসেবে গমগুলো বিক্রি করে দেয়া হয়েছে ভালগম কেনার জন্য। অন্য সংস্থাগুলোও একই কাজ করে বলে দাবি কারা কর্তৃপক্ষের।

 

ওসি বাদশা আরও বলেন, গমের কাগজপত্র যাচাই বাচাই করা হচ্ছে। বেধ হলে ব্যবসায়ীর কাছে হস্তান্তর করা হবে। আর পাচার হলে মামলা দেয়া হবে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.