ইমাম হোসাইন, রাজশাহী: দুর্গাপুরে আড়ইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো ডাঃ মোঃ মনসুর রহমান এমপি ফুটবল কাপের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ডাঃ মোহাম্মদ মনসুর রহমান এমপি।
আড়ইল স্বাধীনতা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ফাইনাল ও পুরস্কার বিতর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ইল উচ্চ বিদ্যালশেট প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন, কিশমত গনকৈড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান ও সাধারণ সম্পাদক আতিকুর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, কিশমত গনকৈড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কিশমত গনকৈড় ইউনিয়ন ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ইয়াছিন আলী, ১নং ওয়ার্ড মেম্বার মাহাতাব হোসেন, কিশোরপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আঃ জব্বার, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ, এবং ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রোহান, আওয়ামীলীগ নেতা আবু বক্কর বাবু সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিকেলে আড়ইল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে ভবানীগঞ্জ ফুটবল একাদশ ও মোহনপুর ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বীপুর্ন খেলায় মোহনপুর ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করে।
উল্লেখ্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান এমপি ফুটবল কাপের ফাইনালে বিজয়ী দলকে ট্রফি ও ১৫,০০০ টাকা প্রাইজমানি দেওয়া হয়।