বিডি নিউজ২৩: সাবেক সাংসদ দারা’র দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবি
সাংবাদিক রবির আইনজীবী রাজশাহী এ্যাডভোকেট বার এ্যসোসিয়েশনের সদস্য এডভোকেট সুনির্মল সরকার (পান্না) বলেন, বাদীপক্ষ সাক্ষ্য প্রমাণে ব্যার্থ হয়েছেন বিধায় বিজ্ঞ বিচারক এই মামলায় সাংবাদিক রবিকে বেকসুর খালাস দিয়েছেন।
সাবেক সাংসদ দারার পক্ষে মামলা পরিচালনা করেন রাজশাহী বার এ্যাসোসিয়েশনের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ইব্রাহীম হোসেন।
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে সাংবাদিক রবিউল ইসলাম রবি বলেন, “সত্যের জয় চিরদিন হয়”। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাময়িক কাউকে হয়রানি করা গেলেও সত্যকে দমন বা প্রতিহত করা যায়না।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৫ এপ্রিল বেসরকারি চ্যানেল যমুনা টেলিভিশনে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারার ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে “সাউথইস্ট ব্যাংকে ঋণ কেলেঙ্কারি, লাপাত্তা গ্রাহক, ঋণের জিম্মাদারও দায় নিচ্ছেনা, ৩৮ কোটি টাকা আদায় অনিশ্চিত” শিরোনামে সংবাদ প্রচার করেছিলেন। যমুনা টেলিভিশনে প্রচারিত ওই সংবাদের সাথে সংশ্লিষ্ট না থাকা স্বত্বেও ব্যাক্তিগত আক্রোশে সাংবাদিক রবিউল ইসলাম রবির বিরুদ্ধে মামলা করেছিলেন সাবেক এমপি দারা।