• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন প্রকল্প অবহিতকরণ সভা

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

দোয়ারাবাজার প্রতিনিধিঃ উন্নতমানের স্যানিটেশন, মিনি পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি ব্যাবহারে বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্টির জন্য রাস্তাঘাটের উন্নয়ন, হোম গার্ডেন ও বাড়ির আঙ্গিনায় সবজি চাষে উৎসাহিত করতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে দিনব্যাপী জলবায়ু সংকটে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পূর্ণবাসন প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)”র অর্থায়নে ও এনজিও সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল(এনআরসি)”র বাস্তাবায়নে উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

 

দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামীমুল ইসলামের সভাপতিত্বে ও এনজিও সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) ফিল্ড ফেসিলিটেটর নিলুফা ইয়াছমিন”র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এনজিও সংস্থা মনিটরিং অফিসার মোঃ ইউসুফ, প্রজেক্ট অফিসার মোঃ ফজলুল করিম, মুক্তিযোদ্ধা জমির উদ্দিন,অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিক উদ্দিন, ইউ/পি সচিব ফুলেন সূত্রধর,ইউপি সদস্য সুলতান মিয়া,সফিকুর রহমান,জিয়াউল হক, ছবদিল আলম,সুনুর মিয়া,মফিজুর রহমান,আলী হোসেন,সিরাজ উদ্দিন, আব্দুল করিম। এফ-এফ মামুন মিয়া, শামিমা আক্তার,,জ্যোতি মোদক, সাইফুল ইসলাম তুহিন,তৌফিক প্রমুখ 

 

প্রজেক্ট অফিসার মোঃ ফজলুল করিম বলেন যে গ্রাম গুলো বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে সেই গ্রামে ক্ষতিগ্রস্থ মানুষজনকে স্বাবলম্বী করতে ইরা সংস্থার মাধ্যমে উন্নতমানের স্যানিটেশন,মিনি পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি ব্যাবহারে নিশ্চিত করনে বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্টির জন্য রাস্তাঘাটের উন্নয়ন, হোম গার্ডেন ও বাড়ির আঙ্গিনায় সবজি চাষে উৎসাহিত করতে মূলত এই উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য তিনি উপস্থিত ইউনিয়ন পরিষদেও সকল সদস্যরা তাদেও স্ব স্ব ওয়ার্ডের জনগনকে সচেতন করতে কাজ করে যাওয়ার পরামর্শ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.