• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

শেরপুরে সাংবাদিককে জেলের ভাত খাওয়ানোর হুমকি

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
শেরপুরে সাংবাদিককে জেলের ভাত খাওয়ানোর হুমকি
শেরপুরে সাংবাদিককে জেলের ভাত খাওয়ানোর হুমকি

বিডি নিউজ২৩: শেরপুরে সাংবাদিককে জেলের ভাত খাওয়ানোর হুমকি দিয়েছে শেরপুর ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাও গ্রামে গোলাম তুহিন। তিনি পেশায় একজন গ্রাম্য হাতুড়ে পশু চিকিৎসক।

 

গত (২৯ শে ডিসেম্বর) গান্ধিগাও গ্রামের আজিজুল রহমান এর একটি বাছুর (গরু) গোলাম তুহিনের চিকিৎসার মধ্য দিয়ে মারা যায়। এ সময় সাংবাদিক মনিরুজ্জামান মনির খবর পেয়ে তিনি গিয়ে একটি ভিডিও ধারন করেন। আর এই ভিডিও ধারণ করায় সাংবাদিককে ফোন করে বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি ও জেলের ভাত খাওয়ানোর হুমকি দেয় গোলাম তুহিন (কল রেকর্ড সংরক্ষিত)। 

 

আজিজুল রহমান ও তার স্ত্রী বলেন, আমার বাছুর গরুটি কে হঠাৎ কুকুরে কামড় দেয়। গোলাম তুহিন এর বাড়ি পাশেই আমাদের বাড়ি তাই তাকে ডেকে আনি পরামর্শের জন্য। গোলাম তুহিন বলেন আমি চিকিৎসা করতে পারবো। আর যদি চিকিৎসা করতে না পাড়ি বাছুরের কিছু হলে আমি ক্ষতি দিবো, কিন্তু আমাকে তিন হাজার টাকা দিতে হবে।

 

এই বলে তিনি ১৫ শ টাকা নগদ নিয়ে একটি ইঞ্জেকশন দেয়৷ তার ৬ থেকে ৭ দিন পরে বাছুরটি পাগল হয়ে মারা যায়। গোলাম তুহিন’কে বিষয় টি অবগত করলে সে সাংবাদিক মনির এর বাড়িতে যায়। সাংবাদিক বাড়িতে না থাকায় তার বাড়ির লোকজনদের বিভিন্ন প্রকার হুমকি দেয়। গোলাম তুহিনের অপচিকিৎসা থেকে বাঁচতে ও সাংবাদিক কে হুমকি দেওয়ায় প্রশাসনের হস্তক্ষেপ কমনা করছেন ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.