• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

নাটোরে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

বিডি নিউজ২৩; নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের একটি কলাবাগান থেকে অজ্ঞাত এক যুবক (২৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি কলাপাতা দিয়ে ঢাকা ছিল। সোমবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ওই ইউনিয়নের মাঝদিঘা আলী আকবর মোড় নামক এলাকা থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাঝদিঘা গ্রামের জনৈক আলী আকবরের বাড়ির পেছনে কলাবাগানে কলাপাতা দিয়ে ঢাকা অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহটি দেখতে পায় ঐ বাড়ির লোকজন। পরে তারা স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানালে ইউপি সদস্য পুলিশে খবর দেন। এরপর রাত সাড়ে সাতটার দিকে ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছিম আহমেদ এর সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এরই সঙ্গে তার পরিচয় সনাক্তের জন্য দেশের বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়েছে। কেউ তাকে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাটি উদঘাটন করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি নাসিম।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.