নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগের নবনির্বাচিত সভাপতি জুয়েল আহমেদকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন রাসিক ১৯ নং ওয়ার্ড জনতার কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন।
রবিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬:৩০ মিনিটে ১৯ নং ওয়ার্ড কার্যালয়ে শুভেচ্ছা জানান ।
এসময় তিনি নবনির্বাচিত সভাপতি ও কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ও আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে এ কামনা করেন।
জানা যায় প্রতিনিয়তো , রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য এ এইচ এম খাইরুজ্জামান লিটন এর নির্দেশে ১৯ নং ওয়ার্ড জনতার কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে চলেছেন সেই সাথে তিনি আশাবাদ ব্যাক্ত করেন শীতবস্ত্র বিতরণ অব্যাহত রাখবেন বলে জানান। আজ প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করেন। এছাড়াও ঈদে গরীব দুঃখী মানুষের মাঝে লাচ্ছা সেমাই চিনি ইত্যাদি দিয়ে থাকেন। পরিশেষে সবাইকে মিষ্টি মুখ করানো হয়।