• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর তাহেরপুর মন্দির পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ ঐতিহাসিক সনাতন ধর্মের সর্ব প্রথম  দূর্গাপূজার উৎপত্তি স্থল রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর দূর্গামাতা মন্দির পরিদর্শনে আসেন শ্রী মনোজ কুমার সহকারী হাই কমিশনার ইন্ডিয়া,রাজশাহী। 

 

রবিবার (৮ জানুয়ারি) বেলা ১১ ঘটিকার সময় শ্রী দূর্গামাতা মন্দির গেটে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। 

 

এসময় প্রধান অতিথি কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তাহেরপুর পৌর সভার কর্মকর্তা কর্মচারী, তাহেরপুর দূর্গামাতা মন্দির কমিটি, তাহেরপুর ডিগ্রি কলেজ, তাহেরপুর উচ্চ বিদ্যালয়,তাহেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, তাহেরপুর পৌর যুবলীগ, তাহেরপুর কলেজ ছাত্রলীগ সহ সনাতনধর্মের ব্যাক্তি বর্গ।

 

তাহেরপুর ডিগ্রি কলেজ এর প্রভাষক ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব এর সঞ্চালনায় ও বাগমারা উপজেলার হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান অর্ক পরিষদের সাবেক সভাপতি বিশ্বনাথ প্রামানিক এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রী মনোজ কুমার সহকারী হাই কমিশনার ইন্ডিয়া, রাজশাহী।

 

বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্রী অনিল কুমার সরকার, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্রী প্রদ্যুৎ কুমার সরকার,রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য  আশিস অর্পন সরকার, তাহেরপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ জিয়া উদ্দিন টিপু।

 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবান আলী, অধ্যাপক সত্যজিৎ রায় তোতা, পৌর যুবলীগের আহবায়ক আসাদুল ইসলাম, যুগ্ম আহবায়ক সোহেল রানা সহ মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। 

 

তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ বক্তব্যর সময় আগত ইন্ডিয়া হাই কমিশনার মহোদয়ের কাছে তাহেরপুর মন্দির কে পর্যাটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সহযোগিতা চান।প্রধান অতিথি বক্তব্য কালে তাহেরপুর মন্দির কে পর্যাটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ ভারত সরকারের কাছে বিষয় টি নিয়ে আলোচনা করে পূর্বের ইতিহাস ধরে রাখার আশ্বাস দেন।

সেই সাথে হিন্দু মুসলিম এক সাথে মিলেমিশে  থাকার জন্য তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ কে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.