• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হলেন শ্রী গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হলেন শ্রী গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস
হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হলেন শ্রী গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস

বিডি নিউজ২৩: জামালপুরের মাদারগঞ্জে হিন্দু ধর্ম থেকে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শ্রী গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস ( ৩২) নামে এক যুবক। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মোঃ আব্দুল্লাহ।

 

গত মঙ্গলবার (০৩ জানিয়ারি) রাতে তিনি একটি ধর্মসভায় মাওলানা আমানুল্লাহ কাশেমীর কাছ থেকে কালিমা পাঠ করে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন। এর আগে ৩ জানুয়ারি জামালপুর কোর্ট থেকে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন।

 

ইসলাম ধর্মগ্রহণ করা শ্রী গৌরাঙ্গ চন্দ্র দাসের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বয়লা গ্রামে।

 

তার পিতার নাম শ্রী গোবিন্দ চন্দ্র বিশ্বাস ও মাতা সুধারানী বিশ্বাস। শ্রী গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস বর্তমানে মাদারগঞ্জ শহরের জোনাইল বাজারের পুষ্পা জেন্টস্ পার্লারে কর্মরত। তিনি কিছুদিন আগে এখানে চাকুরি নেয়।

 

জানতে চাইলে শ্রী গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস বলেন, ইসলামের সৌন্দর্যের প্রতি অনুপ্রাণিত হয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইচ্ছেটা ৬ মাস আগে থেকে তৈরি হয়। সঠিকভাবে যেন শান্তির ধর্ম ইসলাম পালন করতে পারি সে জন্য সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করছি।

 

পুষ্পা জেন্টস্ পার্লারের স্বত্বাধিকারী মোঃ আব্দুল হাকিম বলেন, আমার প্রতিষ্ঠানে কর্মরত অমুসলিম যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এটি আনন্দের বিষয়। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগীতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.