• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দুইটি সময় ঘুমালে জীবনে ফকির হয়ে যাবেন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
দুইটি সময় ঘুমালে জীবনে ফকির হয়ে যাবেন
দুইটি সময় ঘুমালে জীবনে ফকির হয়ে যাবেন

বিডি নিউজ২৩: ঘুম শরীরের ক্লান্তি দূর করে, মনে প্রশান্তি আনে এবং কর্মস্পৃহা বৃদ্ধি করে। সারা দিনের ক্লান্তি-শ্রান্তিতে বিপর্যস্ত হয়ে রাতে ঘুমানোর মাধ্যমে আবার উদ্যমতা ফিরে আসে। ঘুম থেকে জেগে নবোদ্যমে নতুন দিন শুরু করা যায়। মহান আল্লাহ বান্দার আরাম ও শান্তির জন্য ঘুমের নেয়ামত দান করেছেন। আল্লাহ বলেন, ‘তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম, করেছি রাতকে আবরণ।’-(সুরা : নাবা, আয়াত : ৯-১০)

 

বাংলাদেশের বিখ্যাত ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আল আজহারী তিনি হাদীসের রেফারেন্স দিয়ে এ বিষয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা করেছেন তার আলোচনা থেকে কিছু অংশ আপনাদের জন্য তুলে ধরছি। মূলত মহান আল্লাহ তায়ালা ফজরের সময় আসমান থেকে বান্দার জন্য বরকত নিয়ে আসেন আর এই বরকত মানুষ ঘুমিয়ে থাকলে পায়না তা পশু পাখিদের জন্য চলে যায়। দ্বিতীয় যে বিষয়টি তাহলে আসরের নামাজের আগে পরে ঘুমালে ওই বরকত থেকে আপনি বঞ্চিত হবেন।

 

ঘুম থেকে জেগে ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু হয়। রাসুলুল্লাহ (সা.) সকালকে এই উম্মতের জন্য বরকতময় করার দোয়া করেছেন। তিনি বলেছেন, ‘হে আল্লাহ! আমার উন্মাতের ভোরবেলাতে তাদেরকে বরকত ও প্রাচুর্য দান করুন।’-(সুনানে তিরমিজি, হাদিস : ১২১২)

 

সুতরাং সকালে কাজ শুরু করলে বরকত পাওয়া যায়। কিন্তু বর্তমানে অনেকেই ফজরের পরে ঘুমিয়ে থাকেন। কেউ আবার ফজর নামাজই পড়েন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এশার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলেছেন।

 

হাদিসে ইরশাদ হয়েছে, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পূর্বে ঘুমানো এবং নামাজের পর অহেতুক গল্প-গুজব করাকে খুব অপছন্দ করতেন। -সহিহ বোখারি: ৫১৪

 

তাড়াতাড়ি ঘুমানোর অনেকগুলো উপরকারিতা রয়েছে। এর অন্যতম হলো, ফজর নামাজের জন্য খুব সহজে পূর্ণ শক্তি ও চাঞ্চল্যতার সঙ্গে জাগ্রত হওয়া যায়। শরীরে আরামবোধ হয়, কেননা দিনের ঘুম রাত্রের ঘুমের ঘাটতি পূরণ করতে পারে না। 

 

পূর্ববর্তী আলেমরা ফজরের পর ঘুমানোকে মাকরুহ মনে করতেন। হজরত উরওয়া ইবনে যুবাইর (রহ.) বলেন, যুবাইর (রা.) তার সন্তানদের ভোরবেলা ঘুমানোর ব্যাপারে নিষেধ করতেন।

 

হজরত উরওয়া (রহ.) বলেন, ‘আমি যখন কারও সম্পর্কে শুনি, সে ভোরবেলা ঘুমায় তখন তার প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলি।’ -মুসান্নাফ ইবনে আবি শাইবা: ৫/২২২

 

সকাল বেলা আল্লাহ তায়ালার পক্ষ থেকে রিজিক বন্টন করা হয় তাই এই সময় ঘুমিয়ে থাকলে আল্লাহ তায়ালার বন্টন থেকে বঞ্চিত থেকে যেতে হয়।

 

এ বিষয়ে হাদিসে এসেছে,

 

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বলেছিলেন, ‘ওঠো! তুমি কি এমন সময়ে ঘুমিয়ে আছ, যখন রিজিক বণ্টন করা হচ্ছে?’ -যাদুল মায়াদ: ৪/২৪১

 

সকালের ঘুমের ব্যাপারে সতর্ক করে ওমর ইবনুল খাত্তাব (রা.) বলেন, ‘তোমরা সকালের ঘুম থেকে বেঁচে থাকবে। কেননা তা জ্বরের প্রকোপ বাড়ায়, যৌন ক্ষমতা কমায় এবং শারীরের সজীবতা নষ্ট করে। ’ (আন-নিহায়াতু ফি গারিবিল আহাদিস)

 

বিশেষ দ্রষ্টব্য: বিস্তারিত তথ্য উপাত্ত ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে এখানে কিছুটা ভুল ভ্রান্তি থাকতে পারে তাই আমল করার আগে আরো বেশি যাচাই করে নেবেন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.