• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দুর্গাপুরের কিসমত গনকৈড় ইউনিয়ন যুবলীগ কার্যালয়ের শুভ উদ্বোধন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
দুর্গাপুরের কিসমত গনকৈড় ইউনিয়ন যুবলীগ কার্যালয়ের শুভ উদ্বোধন
দুর্গাপুরের কিসমত গনকৈড় ইউনিয়ন যুবলীগ কার্যালয়ের শুভ উদ্বোধন

বিডি নিউজ২৩: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ২ নং কিসমত গনকৈড় ইউনিয়নে যুবলীগের কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে যুবলীগের এই কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

 

মোঃ হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ২নং কিসমত গনকৈড় ইউনিয়ন এর সঞ্চালনায়, মোঃ আমিনুর রহমান, সভাপতি ২ নং কিসমত গনকৈড় ইউনিয়ন এর সভাপতিত্বে যুবলীগের ইউনিয়ন কার্যালয় উদ্বোধন কালে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রফেসর ডাক্তার মনসুর রহমান এমপি।

 

এ সময় উপস্থিত ছিলেন, মোঃ শফিকুল ইসলাম মিঠু, সভাপতি দুর্গাপুর উপজেলা যুবলীগ। মোঃ ছালিমুদ্দিন সাধারণ সম্পাদক দুর্গাপুর উপজেলা যুবলীগ। নূর মোহাম্মদ শাহ, সভাপতি ২ নং কিসমত গনকৈড় ইউনিয়ন আওয়ামী লীগ। মোঃ আবুল কালাম আজাদ, চেয়ারম্যান ২ নং কিসমত গনকৈড় ইউপি ও সাধারণ সম্পাদক ২ নং কিসমত গনকৈড় ইউনিয়ন আওয়ামী লীগ।

 

যুবলীগের ইউনিয়ন কার্যালয় উদ্বোধন কালে, চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ তিনি বলেন, যুবলীগকে সুসংহিত থাকতে হবে। আমরা দেশ তথা ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছি। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রফেসর ডাক্তার মনসুর রহমান এমপি,কে আবারো আমরা ক্ষমতায় দেখতে চাই। এবং আগামীতে ডাক্তার মনসুর রহমান এমপি কে আমরা পুঠিয়া দুর্গাপুর বাসি মন্ত্রী হিসেবে দেখতে চাই।

 

এ সময় প্রফেসর ডাক্তার মনসুর রহমান এমপি তিনি বলেন, বিগত আমলের চেয়ে বর্তমান সময়ে পুঠিয়া-দুর্গাপুরে ব্যাপক উন্নয়ন সাধন করেছি আর এই উন্নয়নের চিত্রগুলো সাধারণ মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে। তাহলেই আওয়ামী লীগের নৌকার বিজয় সুনিশ্চিত করা সম্ভব হবে। রাজশাহী বিভাগে আমাকে ১ লাখ ৯৪ হাজার ভোট দিয়ে বিভাগীয় সেরা এমপি তৈরি করেছেন পুঠিয়া দুর্গাপুরবাসী। এবং পুঠিয়া দুর্গাপুরবাসী নৌকা মার্কায় সর্বোচ্চ বেশি ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন এজন্য আমি এই এলাকার জনগণের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আগামীতেও নৌকার সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি এমনটাই বলছিলেন ডাক্তার মনসুর রহমান এমপি।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.