• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চ‌লিক কেন্দ্রে শহীদ বু‌দ্ধিজীবী দিব‌স পালন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

বুধবার (১৪ ডিসেম্বর) ২০২২ বুধবার সকাল ৮টায় শহীদ বু‌দ্ধিজীবী দিব‌সে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চ‌লিক কে‌ন্দ্রের আঞ্চ‌লিক প‌রিচাল‌ক (ভারপ্রাপ্ত) জনাব মোহা: আবু বাককার-এর নেতৃ‌ত্বে ভূবন মোহন পা‌র্কের স্মৃ‌তি স্ত‌ম্ভে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদ বু‌দ্ধিজীবী‌দের প্রতি শ্রদ্ধা নি‌বেদন করেন।

 

১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ৩১ জানুয়ারি ১৯৭২ পর্যন্ত সময়কালে যেসব বাঙালি সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, শিক্ষক, গবেষক, সাংবাদিক, আইনজীবী,  চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সরকারি ও বেসরকারি কর্মচারী, রাজনীতিক, সমাজসেবী, সংস্কৃতিসেবী, চলচ্চিত্র, নাটক ও সংগীতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং এর ফলে দখলদার পাকিস্তানি বাহিনী কিংবা তাদের সহযোগীদের হাতে শহীদ কিংবা ওই সময়ে চিরতরে নিখোঁজ হয়েছেন, তাঁরা শহীদ বুদ্ধিজীবী। শহীদ শিক্ষাবিদের মোট সংখ্যা = ৯৮৯ জন। ১৯৭১ সালে বছরব্যাপী পাকিস্তান সেনাবাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে। পরিকল্পিতভাবে ১৪ ডিসেম্বরে সবচেয়ে বেশীসংখ্যক বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ঘোষণা করেন।

 

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক এমএস মোরশেদা খাতুন, সহকারী আঞ্চলিক পরিচালক এমএস তানিয়া তালুকদার ও এমএস উম্মে সালমা নাজিফা, সহকারী পরিচালক জনাব আবু তালেব হোসেন, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ও জনাব মো. মাহবুবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা জনাব মো. এমদাদুল হক ও মো. আরিফুজ্জামান, সেকশন অফিসার এমএস আকলিমা খাতুন এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, রাজশাহী বিভাগীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহ-সভাপতি জনাব মো. আরিফুল ইসলামসহ বাউবি’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.