• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য ২ দিনের রিমান্ডে সাবেক এমপি

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ৬ নভেম্বর, ২০২২
প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য ২ দিনের রিমান্ডে সাবেক এমপি
প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য ২ দিনের রিমান্ডে সাবেক এমপি

বিডি নিউজ২৩: দুদিনের রিমান্ডে সাবেক সংসদ সদস্য সুলতানা আহম্মেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা আহম্মেদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

রোববার (৬ নভেম্বর) তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

সুলতানা আহম্মেদ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক।

 

এর আগে রোববার রাজধানীর পল্টন থানায় সুলতানার বিরুদ্ধে মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ (৩৮)।

 

তার মামলার পরিপ্রেক্ষিতে সকালেই গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ১ সেপ্টেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে প্রকাশ্যে মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেন সুলতানা। সেখানে তিনি উসকানিমূলক ও আপত্তিকর কথা বলেন।

 

(সুত্রঃ জাগো নিউজ২৪)

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.