• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাগমারা প্রেসক্লাবে সভাপতি পদে সামসুজ্জোহা মামুনের মনোনয়ন ফরম উত্তোলন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক সম্মেলনের লক্ষ্যে এরই মধ্যে তফসীল ঘোষণা করা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনী তফসীল ঘোষণার পর থেকে সরগরম হয়ে উঠেছে গোটা উপজেলা। কে হবেন সভাপতি আর কে সম্পাদক সেই সাথে অন্যান্য পদে কারা আসতে পারে এবার। বর্তমানে এমনই জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। 

 

বুধবার দুপুরে প্রেসক্লাবে উপস্থিত হয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আকবর আলীর নিকট থেকে সভাপতি পদে মনোনয়ন ফরম উত্তোলন করেন এস.এম. সামসুজ্জোহা মামুন। 

সে বর্তমানে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদ পত্রিকায় তাহেরপুর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। 

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শামীম রেজা, রুস্তম আলী শায়ের, রাজু মোল্লা, জাবেদ আলী মোল্লা, রায়হান ইসলাম, সমিত রায় প্রমুখ। 

 

গত ২৫/৯/২০২২ তারিখে চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকে শুরু হয়েছে মনোনয়ন ফরম উত্তোলন। এই কার্যক্রম চলবে ০১/১০/২০২২ পর্যন্ত। ০২/১০/২০২২ থেকে ০৩/১০/২০২২ তারিখ পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়ন ফরম যাচাই-বাচাই হবে ০৪/১০/২০২২ এবং ০৫/১০/২০২২ তারিখে বিকেল ৫টা পর্যন্ত রয়েছে মনোনয়ন ফরম প্রত্যাহারের সুযোগ। মনোনয়ন ফরম উত্তোলন শেষে এস.এম. সামসুজ্জোহা মামুন বলেন, আমি ভোটারদের ভালোবাসা নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছি। আমি নির্বাচিত হলে সকল সাংবাদিককে সাথে নিয়ে কাজ করে যাবো। প্রেসক্লাবের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবো।

 

এদিকে এরই মধ্যে সহ-সভাপতি পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন সাংবাদিক নূর কুতুবুল আলম।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.