• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় সন্তানের সামনে পিতাকে ভিলেনি কায়দায় পেটালেন দুর্বিত্তরা

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
রাজশাহীর পুঠিয়ায় সন্তানের সামনে পিতাকে ভিলেনি কায়দায় পেটালেন দুর্বিত্তরা
রাজশাহীর পুঠিয়ায় সন্তানের সামনে পিতাকে ভিলেনি কায়দায় পেটালেন দুর্বিত্তরা

শাহাদত হোসাইন, বিডি নিউজ২৩: (পুঠিয়া রাজশাহী): রাজশাহীর পুঠিয়ার ধোপাপাড়ায় নিজ সন্তানের সামনে ভিলেনি কায়দায় এক অসহায় পিতাকে পিটিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বিত্তরা। 

 

গতকাল বুধবার (২৪ আগস্ট) সকালে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের 

ধোপাপাড়া প্রাথমিক বিদ্যালয় কাছে লালচাঁনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

 

জানা যযা যে, পিটুনির শিকার ওই বাবার নাম মোঃ রাজু আহমেদ (৩৫) তিনি পুঠিয়ার জিউপাড়া ইউনিয়ন ধোপাপাড়া গ্রামের মৃত হামেদের ছেল। গুরুতর অাহত হয়ে তিনি বর্তমানে পুঠিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

 

রাজুর ভাষ্যমতে, তিনি সেদিন পুঠিয়া মৎস আড়তে মাছ বিক্রি করে এসে তার মেয়ে  ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মোছাঃ শিমলা আক্তার (১১) কে ধোপাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে রেখে যাবার সময় ওই বিদ্যালয়ের কাছেই লাল চাঁনের চায়ের দোকানে চা খাবার সময় মোঃ বাবলুর পিতাঃ মৃত্য হামেদে, এর নেতৃত্বে ও তার ছেলে মোঃ রনি (২২) এবং মোঃ সান্ত (২০) পিতা মোঃ (কালু) হান্নান। সাং ধোপাপাড়া, পুঠিয়া,রাজশাহী 

হঠাৎ করেই লাঠিসোটা ও চাকু হাতে তার উপর হামলা করে।

 

সেই সময় ভিকটিম রাজুর মেয়ে খবর পেয়ে  বিদ্যালয় থেকে ছুটে আসলে তাকেও তারা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় পরে রাজুকে অারো পিটিয়ে জখম করে। রাজুর কাছে থাকে নগদ ৫০,৭০০, টাকা হামলাকারীরা ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করেন রাজু। 

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজুর বাড়িতে খবর দিলে রাজুর স্ত্রী মোছাঃ আদরী (২৮) এসে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেওয়ার পথে আবারো হামলার শিকার হয়েছিলেন। পরে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে ভর্তি করা হয়।

 

এ বিষয়ে জানতে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মারধরের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়ছে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.