• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

প্রবাসীরাই দেশের আসল ভিআইপি, তাদের জন্য এয়ারপোর্ট  ঝামেলামুক্ত করা হোক

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২
বিডি নিউজ২৩
প্রবাসীরাই দেশের আসল ভিআইপি, তাদের জন্য এয়ারপোর্ট  ঝামেলামুক্ত করা হোক

প্রবাসীরাই বাংলাদেশের আসল ভিআইপি, তাদের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণ ঝামেলামুক্ত করা হোক: অতিরিক্ত সচিব (অব:) মাহবুব কবির মিলন।

 

বিডি নিউজ২৩/BD News23: প্রবাসীরা বাংলাদেশের আসল ভিআইপি বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। তিনি প্রবাসীদের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণ ঝামেলামুক্ত করার কথা বলেন।

 

সোমবার (১ আগস্ট) নিজের ভিরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন সাবেক এই আমলা।

 

তিনি লেখেন, রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এয়ারপোর্টে সম্পূর্ণ ঝামেলামুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। এয়ারপোর্টের নতুন থার্ড টার্মিনালে আলাদা প্রবাসী জোন বা এলাকা করে সেখানে তাদের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ট্রিট করার ব্যবস্থা করা হোক।

 

মাহবুব কবীর মিলন আরও বলেন, দেশের ব্যাংকে তাদের (প্রবাসী) টাকা আসলে বিনা প্রশ্নে খুব দ্রুত বিলি করার ব্যবস্থা করা হোক। প্রবাসীরা যে কোনো পরিমাণ টাকা যেন ব্যাংকিং চ্যানেলে পাঠাতে পারেন, প্রয়োজনে আমাদের ব্যাংকের শাখা বা বুথ সেখানে স্থাপনের ব্যবস্থা করা হোক।

 

প্রবাসীরা গত একমাসে প্রায় ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, এরাই আমাদের আসল ভিআইপি। তাদের কারণে শান্তিতে ঘুমাতে পারছি আমরা। এই বিপদে আমাদের প্রবাসী ভাই-বোনেরাই পাশে আছেন এবং থাকবেন। আল্লাহপাক তাদের হেফাজত এবং সর্বাঙ্গীণ মঙ্গল করুন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.