• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

কসমেটিকস তৈরী হয় রাজশাহীতে লোগো দেয় পাকিস্তানের!

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ২৭ জুন, ২০২২
বিডি নিউজ২৩
কসমেটিকস তৈরী হয় রাজশাহীতে লোগো দেয় পাকিস্তানের!

রাজশাহীর পুঠিয়ায় একটি কসমেটিকস প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেশীয় পণ্যে পাকিস্তানের লোগো, ওজনে কারচুপি ও বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে গ্রাহক প্রতারণার অভিযোগে কাফি কসমেটিকস নামের ওই প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।

 

রোববার (২৬ জুন) বিকেলে র‌্যাবের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।

 

তিনি জানান, প্রতিষ্ঠানটির লাইসেন্সসহ অনুমোদনও রয়েছে। তবে নিয়মের তোয়াক্কা না করে প্রতিষ্ঠানটি মেড ইন পাকিস্তানের লোগো ব্যবহার করছিলো। ১০ গ্রামের ক্রিম তৈরির অনুমোদন নিয়ে ১৫ গ্রামের ক্রিম তৈরি করছিলো। সেখানেও ওজনে কম ছিলো। এছাড়া গ্রাহককে আকৃষ্ট করতে উপাদান হিসেবে ‘আলু, লাই, শসা’ এসব সম্বলিত স্টিকার ব্যবহার করা হলেও প্রকৃত উপাদান ভিন্ন।

 

তিনি আরও জানান, গ্রাহক প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির ম্যানেজার মাসুদ রানা জরিমানার অর্থ পরিশোধ করেছেন। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকলে বলে জানান এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.