• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

নববধূকে বন্ধুদের দিয়ে ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক-৭

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
নববধূকে বন্ধুদের দিয়ে ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক-৭
নববধূকে বন্ধুদের দিয়ে ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক-৭

বিডি নিউজ২৩- গাইবান্ধায় এক নববধূকে (১৮) বিয়ের পরদিন দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সেই মামলায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, গত বুধবার সাঘাটা উপজেলার এক তরুণের সঙ্গে পাশের গোবিন্দগঞ্জ উপজেলার এক তরুণীর বিয়ে হয়। নতুন বউকে নিয়ে সাঘাটার বাড়িতে চলে যায় বরপক্ষ। পরের দিন বৃহস্পতিবার নববধূকে নিয়ে গোবিন্দগঞ্জে তাঁর বাবার বাড়িতে যান বর ও ছয় বন্ধু। ওই রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বর ও তাঁর ছয় বন্ধুকে বাড়ির লোকজন মারধর করেন।

 

পরদিন শুক্রবার নববধূর বাড়ির লোকজন বর, তাঁর বন্ধুসহ সাতজনকে গোবিন্দগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে এলাকার লোকজন সাতজনকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করেন।

 

গতকাল শনিবার বরের বাড়ির লোকজন সাঘাটা থানায় গিয়ে অভিযোগ করেন, সাতজনকে অন্যায়ভাবে গোবিন্দগঞ্জ থানায় আটকে রাখা হয়েছে। পরে গতকালই সাতজনকে সাঘাটা থানায় হস্তান্তর করা হয়।

 

গতকাল নববধূর বড় ভাই বাদী হয়ে বর ও অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে সাঘাটা থানায় ধর্ষণের মামলা করেন।

 

এ বিষয়ে আজ সকালে সাঘাটা থানার ওসি বাদশাহ আলম বলেন, আটক ব্যক্তিদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ না দেওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। নববধূর স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে সঠিক তথ্য জানানো হবে।

 

গত শুক্রবার নববধূকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফাহাদ আল আসাদ বলেন, চিকিৎসা নিতে আসা ওই নববধূর শরীরে ধর্ষণ ও নির্যাতনের আলামত আছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুত্র- প্রথম আলো।

নববধূকে বন্ধুদের দিয়ে ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক-৭

নববধূকে বন্ধুদের দিয়ে ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক-৭

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.